এক্সপ্লোর

উরি জঙ্গি-হামলা: অজুহাত দিয়ে দায় এড়ানো যাবে না, পাকিস্তানকে ভারত

নিউইয়র্ক: উরি-হামলার প্রসঙ্গে নওয়াজ শরিফের পেশ করা সম্ভাব্য যুক্তিকে তুলোধনা করল ভারত। নাম না করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নয়াদিল্লির বার্তা, বাজে অজুহাত দিয়ে লাভ নেই। উরিতে জঙ্গিহামলার জেরে আন্তর্জাতিক মহলে প্রায় একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। হামলাকারীরা যে পাকিস্তান থেকেই এসেছিল, তা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে। পাশাপাশি, জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র থেকে শুরু করে ওযুধপত্রও সব পাকিস্তানেই তৈরি। ফলে, এই হামলায় পাক-যোগের তত্ত্ব স্পষ্ট হওয়ার পর থেকেই নওয়াজের ওপর চাপ বাড়তে শুরু করে। এই পরিস্থিতিতে ঘাড় থেকে দায় ঝাড়ার চেষ্টা করতে এবং নিজেদের নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। সেই প্রেক্ষিতে নিজেদের সাফাই গাইতে গিয়ে উরিকাণ্ডকে ‘কাশ্মীর পরিস্থিতির ফল’ বলে উল্লেখ করেছিলেন পাক প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের চলতি সাধারণ সভায় বক্তব্য রাখার পর ফেরার পথে লন্ডনে সাংবাদিক সম্মেলনে শরিফ বলেছিলেন, গত দুমাস ধরে কাশ্মীরীদের ওপর এত নির্যাতন চলেছে, তার ফলস্বরূপ সাধারণ মানুষ বিদ্রোহ শুরু করেছে। এদিন, বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবর বলেন, পাকিস্তানের এই অজুহাত এতটাই ঠুনকো যে রাষ্ট্রপুঞ্জে তা গৃহীত হয়নি। এটা নিউইয়র্কে কাজ করেনি, লন্ডনেও করবে না। এমনকী তা ইসলামাবাদেও যে কাজ করবে না, তাও জানিয়ে দেন আকবর। আকবরের দাবি, কাশ্মীর ইস্যুতে অধিকাংশ দেশই ভারতের দাবি এবং অবস্থানকে স্বাগত জানিয়েছে। ভারত যে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অত্যন্ত সহযোগিতাপূর্ণ এবং যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করেছে, তাও স্বীকার করেছে সব দেশ বলে দাবি করেন আকবর। এদিকে, আগামীকাল সাধারণ সভায় বক্তব্য পেশ করবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। শনিবার দুপুরে (স্থানীয় সময়) তিনি নিউইয়র্কে পৌঁছন। সেখানে নওয়াজ শরিফকে কড়া বার্তা দেবে নয়াদিল্লি, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget