এক্সপ্লোর

অজান্তেই তথ্য চুরি করছে অ্যানড্রয়েড অ্যাপগুলি! সতর্কতা মার্কিন বিশেষজ্ঞদের

নয়াদিল্লি: অজান্তেই আপনার ঘরে সিঁধ কাটছে মোবাইল ফোনে থাকা অ্যানড্রয়েড অ্যাপ। চাঞ্চল্যকর তথ্য আমেরিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর কম্পিউটার সায়েন্স বিভাগের গবেষণায়। চাঞ্চল্যকর এই দাবিতে ঘুম উড়ে যাওয়ার জোগাড় মোবাইল ফোন ব্যবহারকারীদের। গবেষকরা বলছেন, অ্যানড্রয়েড অ্যাপগুলি গোপনে স্মার্টফোন থেকে সরিয়ে ফেলছে ব্যক্তিগত তথ্য! সম্প্রতি এনিয়ে এক গবেষণায় হাত দেয় আমেরিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর কম্পিউটার সায়েন্স বিভাগ। ওই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড্যাফনে ইয়াও এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর গ্যাং ওয়াং-এর নেতৃত্বে গবেষণা চালান একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, মোবাইল ফোনে থাকা ছবি, ফোন নম্বর, ভোগলিক অবস্থান, ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত তথ্য ছাড়াও অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করছে অ্যাপগুলি। শুধু সিঁধ কেটে তথ্য চুরি করাই নয়, অ্যাপগুলি একে অপরের সঙ্গে কথা বলছে এবং চুরি করা তথ্য আদানপ্রদান করছে।

কিন্তু কীভাবে এই তথ্য পাচার সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনও অ্যাপ ডাউনলোড করা হয়, তখনই ওই অ্যাপ গোটা মোবাইল ফোনের তথ্য ভাণ্ডার কব্জা করে নেয়। তারপর চলতে থাকে চুরি। বিশেষজ্ঞদের সন্দেহের তালিকার ওপরের দিকে গেমের ফ্রি অ্যাপ। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলছেন, অ্যাপগুলি কোথাও লগ-ইন করছি, ব্যক্তিগত তথ্য দিচ্ছি। অন্য অ্যাপগুলিও তা পাচ্ছে। অনেক গেম আছে যারা যেটা চুরি করে অন্যকে দিচ্ছে। অ্যাপ ডাউনলোড করার সময়ই সব অ্যাকসেস করতে চায়।

কোথায় যাচ্ছে এইসব তথ্য? বিশেষজ্ঞরা বলছেন, গোপনে এইসব তথ্য দেওয়া হচ্ছে নানা বিশ্লেষক সংস্থাকে। তারা ব্যক্তি ভিত্তিক প্রোফাইল তৈরি করে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন বহুজাতিক সংস্থাকে। আরেক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কল্যাণ কর বলেন, যার কাছে যত বেশি তথ্য আছে সে ব্যবসায়িকভাবে তত সাফল্য পেতে পারে। আমাকে একটা কনজিউমার হিসাবে ভাবা হয়। একটা প্রোফাই তৈরি করে ভাবা হয় কাকে বিক্রি করা হবে। আইসক্রিম খেতে ভালবাসি কি না, বেড়াতে যেতে ভালবাসি কি না, ব্যাঙ্কে টাকা আছে কি না। সব জেনে, সেই তথ্য বিক্রি করে দেওয়া হচ্ছে সংশ্লিষ্টদের কাছে।

মার্কিন ওই বিশ্ববিদ্যালয়ের দাবি, গবেষকরা নিজেদের তৈরি বিশেষ একটি সফটঅয়্যার ব্যবহার করেছেন গবেষণায়। প্রায় ৯ মাস ধরে ৯ হাজার ৯৪০ টি ম্যালঅয়্যার অ্যাপ এবং আরও কয়েক হাজার অ্যাপের গতি প্রকৃতি ও ধরণ বিশ্লেষণ করেই তাঁরা এই সিদ্ধান্তে এসেছেন। স্বাভাবিকভাবেই মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই তথ্য চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। পাশাপাশি, বিশেষজ্ঞদের পরামর্শ, আরও বেশি সচেতন হতে হবে অ্যাপ ব্যবহারকারীদের। যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে তার সম্পর্কে ভাল করে জানতে হবে। তবেই ঠেকানো যাবে সিঁধেল অ্যাপকে।

সেরা শিরোনাম

Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
France Unrest : প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget