এক্সপ্লোর

Russia Ukraine War: বাঙ্কারে বসেই ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগের আবেদন করেছিলেন বাংলার এই যুবক

Russia Ukraine War: সতীর্থরা যখন ঘরে ফেরার কথা ভাবছেন, তখন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেই থেকে যেতে চেয়েছিলেন আদীপ্ত বিশ্বাস। বাঙ্কারে বসেই যুদ্ধে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাঙ্কারে থাকাকালীন ইউক্রেনীয় (Ukraine) সেনাবাহিনীতে (Army) যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন পলতার আদীপ্ত। অনলাইনে আবেদনও করে ফেলেছিলেন তিনি। জবাব মেলার আগেই ভারত সরকারের (India Government) নির্দেশ পেয়ে কিভ ছাড়তে হয়েছে। তাই বাড়ি ফেরার স্বস্তির সঙ্গে মিশেছে আক্ষেপও।

চারপাশে মুহুর্মুহু গোলা পড়ছে। চলছে গুলি, বোমাবর্ষণ। সঙ্গে সাইরেনের কানফাটানো আওয়াজ। সতীর্থরা যখন ঘরে ফেরার কথা ভাবছেন, তখন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেই থেকে যেতে চেয়েছিলেন আদীপ্ত বিশ্বাস। বাঙ্কারে বসেই যুদ্ধে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। 

আদীপ্তর বাড়ি উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) পলতার শ্রীপল্লিতে। ২০২১-এ ইউক্রেনে যান। কিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পড়ুয়া তিনি। পলতায় আদীপ্তর বাড়ির পাশেই বায়ুসেনার বিমানঘাঁটি। কাছেই ব্যারাকপুরে ভারতের প্রাচীনতম ক্যান্টনমেন্ট। 

চারদিন বাঙ্কারে থাকার সময় ইউক্রেনীয় সেনার লড়াই দেখে মাথাচাড়া দিয়েছিল ছোটবেলার ইচ্ছেটা।  ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য অনলাইনে আবেদন জানিয়েছিলেন পলতার তরুণ।

তবে শেষপর্যন্ত ইচ্ছেপূরণ হয়নি। ইউক্রেনীয় সেনার জবাব মেলার আগেই ভারত সরকারের নির্দেশে তড়িঘড়ি কিভ ছাড়তে হয়। বৃহস্পতিবার ফিরেছেন পলতার বাড়িতে। 

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেন থেকে রাজ্যে ফিরলেন ১৪ পড়ুয়া, ভারতীয় দূতাবাসের তরফে সহযোগিতা না মেলার অভিযোগ

ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়া আদীপ্ত বিশ্বাসের কথায়, ছোট থেকে সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছে ছিল...ইউক্রেনীয় সেনার সহযোগিতা আর ওদের সাহস দেখে আর্মি ভলান্টিয়ার হিসেবে যোগ দেওয়ার জন্য অনলাইনে আবেদন করি..কিভ ছাড়তে বলায় বেরিয়ে আসি...হাঙ্গেরিতে পৌঁছই।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের সুমিতে রুশ হামলা, এই শহরে এখনও আটকে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া

যুদ্ধভূমি থেকে ছেলের ফিরে আসার অপেক্ষায় নিদ্রাহীন রাত কেটেছে মায়ের। এক্ষেত্রে যে ছেলের ইচ্ছেপূরণ হয়নি, তা জেনে মিলেছে স্বস্তি। গিয়েছিলেন ডাক্তার হতে। সেই স্বপ্ন সফল হওয়ার আগেই ফিরতে হয়েছে। তবে সুযোগ পেলে যুদ্ধভূমিতেই ফিরতে চান আদীপ্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget