এক্সপ্লোর

পাকিস্তানকে সন্ত্রাসবাদের সরকারি মদতদাতা তকমা: হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া পিটিশনে দু সপ্তাহেই প্রয়োজনের পাঁচগুণ সই

ওয়াশিংটন: অভূতপূর্ব সাড়া পাচ্ছে পাকিস্তানকে সন্ত্রাসবাদের সরকারি মদতদাতা রাষ্ট্র তকমা দেওয়ার দাবিতে পেশ হওয়া অনলাইন পিটিশনটি। হোয়াইট হাউস থেকে পিটিশনটির ব্যাপারে জবাব, প্রতিক্রিয়া পেতে গেলে দরকার ৩০দিনে এক লক্ষ সই। ২১ সেপ্টেম্বর হোয়াইট হাউসের ওয়েবসাইটে পিটিশনটি তুলে দিয়েছেন এক ব্যক্তি, যিনি নিজের নামের জায়গায় সংক্ষেপে লিখেছেন ‘আরজি’। ৩০ দিন লাগেনি, এক লক্ষ সইয়ের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়ে গিয়েছে এক সপ্তাহের কম সময়েই। পিটিশনের পক্ষে সমর্থনের ঢল নেমেছে। দু সপ্তাহও হয়নি, তার মধ্যেই ওবামা প্রশাসনের জবাব পেতে প্রয়োজনীয় টার্গেটের পাঁচগুণ অর্থাত্ ৫ লক্ষ সই পড়ে গিয়েছে পাকিস্তানকে সন্ত্রাসবাদী ঘোষণার দাবিসম্বলিত পিটিশনের অনুকূলে। পিটিশনকারীর প্রত্যাশা, ওবামা প্রশাসন ৬০ দিনের মধ্যে সাড়া দেবে। তবে আরও আরও বেশি সই সংগ্রহের উদ্যোগ নিয়েছেন  ‘উই দি পিপল আস্ক দি অ্যাডমিনিস্ট্রেশন টু ডিক্লেয়ার পাকিস্তান স্টেট স্পনসর অব টেররিজম’ প্রস্তাবের সমর্থকরা। দশ লক্ষ সই সংগ্রহের লক্ষ্যমাত্রা তাঁদের। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামব না, বলছেন পিটিশনের সঙ্গে যুক্ত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অঞ্জু প্রীত। তিনি বলেছেন,  এখনই  ব্যবস্থা নেওয়ার সময়। হোয়াইট হাউসে পিটিশনটি সই করতে সবাইকে হাত মেলাতে হবে। যদি মনে হয়, সন্ত্রাসবাদে নয়, উন্নয়নের পিছনে আপনার অর্থ খরচ হওয়া দরকার, তাহলে আপনার অন্তত ১০ বন্ধু, পরিবারকে ট্যাগ করুন। ২১ অক্টোবর পর্যন্ত খোলা থাকছে পিটিশনটি। গত ২৪ ঘণ্টায় এক লক্ষ সই পড়েছে। এভাবে চললে ১০ লক্ষ সই পড়ে যাবে অচিরেই। আরজি-র তৈরি করা পিটিশনে বলা হয়েছে, এই পিটিশন আমেরিকা, ভারত ও আরও অনেক দেশের কাছেই গুরুত্বপূর্ণ যারা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদে লাগাতার মার খাচ্ছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগেই চালু হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে ‘উই দি পিপল’ শীর্ষক অনলাইন পিটিশন। এর মাধ্যমেই কোনও বিশেষ ইস্যুতে প্রশাসনের সামনে নিজেদের মত, ক্ষোভ-বিক্ষোভ জানানোর সুযোগ পান মার্কিন নাগরিকরা।

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget