এক্সপ্লোর

Indonesia's New Capital: নেপথ্যে জলবায়ু পরিবর্তন, তলিয়ে যাওয়ার আগে রাজধানী বদলের সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার

Indonesia's New Capital: এই মুহূর্তে প্রতি বছর ২৫ সেন্টিমিটার করে সমুদ্রের নীচে চলে যাচ্ছে জাকার্তা। পরিবেশ বিজ্ঞানীদের দাবি, আগামী ৩০ বছরের মধ্যে জাকার্তা সমুদ্রের নীচে তলিয়ে যাবে।

জাকার্তা: রাজধানী বদল করছে ইন্দোনেশিয়া (Indonesia)। উপকূলবর্তী জাকার্তা (Jakarta) থেকে জঙ্গল পরিবৃত বরনিও দ্বীপে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশের রাজধানী। জাকার্তা থেকে ২ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই নয়া রাজধানীর নামকরণ হচ্ছে ‘নুসানতারা’ (Nusantara)।

২০১৯ সালের এপ্রিল মাসে রাজধানী বদলের ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট জোকো উইদোদো (Joko Widodo)। করোনার প্রকোপে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে গেলেও, মঙ্গলবার দেশের সংসদে তাতে সিলমোহর পড়ে। সর্বসম্মতিতে রাজধানী বদলের বিল পাশ হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই ‘নুসানতারা’ ইন্দনেশিয়ার নতুন রাজধানী হিসেবে গন্য হবে।

তবে বিল পাশ হয়ে গেলেও, আইনি প্রক্রিয়া মিটতে এবং নতুন রাজধানীকে শাসনব্যবস্থার ভরকেন্দ্র হিসবে গড়ে তোলার কাজ ২০২৪-এর আগে সম্পূর্ণ করা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।

১৯৪৯ সালে স্বাধীনতা পাওয়ার পর সময় থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাভা সাগরের (Java Sea) উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত জাকার্তায় এই মুহূর্তে বসবাস প্রায় ৩ কোটি মানুষের। কিন্তু লাগাতার বন্যায় এই বিপুল সংখ্যক মানুষের উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে দীর্ঘ দিন ধরেই সমস্যার সম্মুখীন হচ্ছিল দেশের প্রশাসন। তাতেই রাজধানী বদলের সিদ্ধান্ত।

আরও পড়ুন: Covid Restrictions In UK:আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনে কোভিড-বিধি শিথিলের ঘোষণা প্রধানমন্ত্রী বরিস জনসনের

তবে জাকার্তা থেকে রাজধানী বদলের সবচেয়ে বড় কারণ হল জলবায়ু পরিবর্ত (Climate Change)। পরিবেশ বিজ্ঞানীদের দাবি, আগামী ৩০ বছরের মধ্যে সমুদ্রের গ্রাসে তলিয়ে যাবে জাকার্তা। তাঁরা জানিয়েছেন, এই মুহূর্তে প্রতি বছর ২৫ সেন্টিমিটার করে সমুদ্রের নীচে চলে যাচ্ছে জাকার্তা।

অন্য দিকে, ‘নুসানতারা’ জঙ্গলে ঘেরা একটি এলাকা। সেখানে রাজধানীর উপযুক্ত পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ‘নুসানতারা’-কে দূষণমুক্ত রাখতে সেখানে জ্বালানিচালিত যানবাহনের পরিবর্তে সাইকেল এবং পায়ে হাঁটার উপর জোর দিচ্ছে সে দেশের সরকার। তাই এমন ভাবে সাজানো হচ্ছে নয়া রাজধানী, যাতে পায়ে হাঁটা দূরত্বে সব সুবিধা পান সাধারণ মানুষ।

তবে জলবায়ু পরিবর্তনের জেরে ইন্দোনেশিয়াই প্রথম রাজধানী বদলকারী দেশ নয়। এর আগে, ২০০৩ সালে পুত্রজায়া থেকে কুয়ালালামপুরে রাজধানী স্থানান্তরিত করে মালয়েশিয়া। ২০০৬ সালে রেঙ্দুন থেকে নেপিদয়ে রাজধানী সরিয়ে নিয়ে যায় মায়ানমার। তারও আগে, ১৯৬০ সালে রিও দি জেনিরো থেকে ব্রাসিলিয়ায় রাজধানী সরিয়ে নিয়ে যায় ব্রাজিল। ১৯৯১ সালে আবুজা থেকে লাগোসে রাজধানী সরিয়ে নিয়ে যায় নাইজিরিয়া। ১৯৯৭ সালে আলমাতি থেকে নুর-সুলতানে রাজধানী স্থানান্তরিত করে কাজাখস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget