এক্সপ্লোর

Turkey Earthquake: Turkey Earthquake: একাধিকবার ভূমিকম্পে তছনছ হয়েছে তুরস্ক! কী কারণে এই দেশ এত ভূকম্পপ্রবণ?

Earthquake In Turkey: শবের পাহাড়ে তুরস্ক যেন মৃত্যুপুরী। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন তুরস্ক রয়েছে চারটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের উপরে।

নয়া দিল্লি: পর পর ভূমিকম্পে তছনছ তুরস্ক। সিরিয়া, লেবাননের একই অবস্থা। বিধ্বস্ত, বিপর্যস্ত একাধিক দেশ। প্রতিনিয়তই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শবের পাহাড়ে তুরস্ক যেন মৃত্যুপুরী। পরিস্থিতি এতটাই জটিল যে ভারত, ফ্রান্স, ব্রিটেন ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।                   

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দুই দেশ মিলিয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৪ জনের। শুধুমাত্র তুরস্কেই মৃতের সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই। দুই দেশে আহতের সংখ্যা ৪২ হাজারের বেশি। তুরস্ক ও সিরিয়ায় ইতিমধ্যেই কয়েক হাজার বাড়িঘর ধূলিসাৎ হয়ে গিয়েছে। স্বজনহারা হাজার হাজার মানুষ। হাসপাতালে তিলধারণের জায়গা নেই। এর পাশাপাশি, হাড়কাঁপানো প্রবল ঠান্ডায় উদ্ধারকাজ চালানো মাঝেমাঝেই অসম্ভব হয়ে পড়ছে। খোলা আকাশের নীচে রাত কাটাতে হচ্ছে অনেককে। ঠান্ডার কারণে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে বলে মনে করছেন উদ্ধারকারীরা। 

কিন্তু কেন তুরস্ক এমন ভূমিকম্পপ্রবণ হয়ে উঠল? 

ভূমিকম্প হয় মূলত টেকটনিক প্লেটের সরণের জন্য। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন তুরস্ক রয়েছে চারটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের উপরে। যা এই এলাকাটিকে ভূকম্পপ্রবণ করে তুলেছে। তুরস্কের মূল অংশটি অ্যানাটোলিয়ান প্লেটের ওপর অবস্থিত। এই অ্যানাটলিয়ান প্লেটটি দুটি মেজর প্লেট- ইউরেসিয়ান এবং আফ্রিকান প্লেট আর মাইনর আরাবিয়ান প্লেটের ওপর অবস্থিত। অ্যানাটোলিয়ান প্লেটটির ঘড়ির কাঁটার বিপরীতে সরণ ঘটে। অন্যদিকে, অ্যারাবিয়ান প্লেটটি ধাক্কা দিতে শুরু করে অ্যানাটোলিয়ান প্লেটটিকে। এর ফলে অ্যানাটোলিয়ান প্লেটটি ইউরেসিয়ান প্লেটটি ধাক্কা দেয়। যার জেরে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে তুরস্ক-সিরিয়ায়। 

আরও পড়ুন, কলকাতায় ভূমিকম্পের আশঙ্কা কতটা? আশেপাশের কম্পনেই বা কতটা ক্ষতি হতে পারে?

ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন এই নর্থ অ্যানাটলিয়ান ফল্ট লাইনের জন্যই তুরস্ক এমন ভূমিকম্পপ্রবণ এলাকা হয়ে উঠেছে। এর আগে ১৯৬০ সালের ২২ মে ভয়ঙ্কর ভূমিকম্প দেখেছিল তুরস্ক। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯.৫। প্রায় ১৬০ কিলোমিটার এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়েছিল। প্রায় ১০ মিনিট ধরে ভূমিকম্প হয় এবং বৃহদাকার সুনামি দেখেছিল বিশ্ব। 

এক নজরে তুরস্কের ভূমিকম্প

১৯৯৯ এর ১৭ অগাস্ট তুরস্কের ইজমিতে ভূমিকম্প হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৭ হাজারের। 

১৭৮৪ এর ২৩ জুলাই  ইরজিনক্যানে ভূমিকম্প হয়েছিল। ৫ থেকে ১০ হাজার মানুষ মারা গিয়েছিল সেই ভূমিকম্পে। 

এছাড়াও ১৯৩০ থেকে এখনও পর্যন্ত সাত বার এমন ভূমিকম্পে কেঁপেছে তুরস্ক। যার রেশ পড়েছে পড়শিদেশগুলিতেও। 

সেরা শিরোনাম

US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Plane Accident News: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
Elon Musk: মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget