এক্সপ্লোর

H3N8 Bird Flu: ফের 'বিশ্বে প্রথম' চিন, বার্ড ফ্লু সংক্রমণে মৃত ১

China Flu: বিশ্ব স্বাস্থ্য় সংস্থা (World Health Organization)-এর মতে বিশ্বে এই প্রথম কোনও মানুষ বার্ড ফ্লু-এর এই স্ট্রেনের সংক্রমণে মারা গেলেন।

নয়াদিল্লি: এতদিন জানা ছিল এই ভাইরাস পাখিদের জন্য মারণ সংক্রমণ আনে। ঝাঁকে ঝাঁকে পোলট্রি উজাড় হয়ে গেলেও মানুষের প্রাণ নিয়ে আশঙ্কা এতদিন ছিল না। কিন্তু এবার সেই আশঙ্কাও দোরগোড়ায়। কারণ দক্ষিণ চিনে এক মহিলা মারা গিয়েছেন বার্ড ফ্লু  সংক্রমণে। H3N8 Avian Influenza-তে সংক্রমিত ছিলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য় সংস্থা (World Health Organization)-এর মতে বিশ্বে এই প্রথম কোনও মানুষ  বার্ড ফ্লু-তে মারা গেলেন। 

পাখিদের যে ধরনের ফ্লু-হয়ে থাকে তার মধ্যে অন্যতম H3N8 Avian Influenza- সাব টাইপ। এর আগে মানুষের মধ্যে এর সংক্রমণ বিশেষ নজরে পড়েনি। গত বছরে এপ্রিল ও মে মাসে চিনেই দুটি ঘটনা সামনে এসেছিল।

আগেই কি রোগ ছিল?
WHO-এর তরফে একটি বার্তায় জানানো হয়েছে, যে মহিলা মারা গিয়েছেন, তিনি আগে থেকেই জটিল রোগের আক্রান্ত ছিলেন। তাঁর ক্যান্সার ছিল। ফেব্রুয়ারিতে নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরে তিনি মারা যান। সোমবার একটি বার্তায় বিশ্ব স্বাস্থ্য় সংস্থা জানিয়েছে, ওই মহিলার কোনও ঘনিষ্ঠ ব্যক্তি বা পরিবারের কেউ এই ভাইরাসে সংক্রমিত ছিল না। 

চিনে এখনও পর্যন্ত যে তিনজন H3N8 ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।  তাঁরা সকলেই পোলট্রির সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে চিন প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।  সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাসের মিউটেশন হয়, তার ফলেই ভাইরাস আরও বেশি বা কম সংক্রমক হয়ে যায়। তার উপর টানা নজর দেওয়ার কথা বলে থাকে WHO. যাতে মিউটেশনের পরে ওই ভাইরাস কোনওভাবে মানুষ বা অন্য প্রাণীকে সংক্রমণ করতে পারে কিনা সেদিকে নজর রাখেন বিজ্ঞানীরা।  বিশ্বে নানাসময় পোলট্রি ব্যবসা ধাক্কা খেয়েছে বার্ড ফ্লু সংক্রমণের কারণে। ওই মহামারির পিছনে ছিল H5N1 ফ্লু ভাইরাস। H3N8- পাখিদের জন্য তুলনায় কম বিপজ্জনক কিন্তু সেই সংক্রমণ নিয়েই এক মহিলা মারা যাওয়ায় চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে।

বিশ্বে কোভিড সংক্রমণ নিয়ে প্রথম থেকেই শিরোনামে থেকেছে চিন। কোভিড সংক্রমণের উৎস চিনের উহানেই হয়েছিল বলে দাবি করা হয়েছে নানা তরফে। যদিও সেই দাবি বারবার অস্বীকার করেছে চিন প্রশাসন। এবার চিনেই সামনে এল বার্ড ফ্লুতে মৃত্যুর খবর। 

আরও পড়ুন: দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি, তালিকায় নেই শুধু মমতা ! শীর্ষে কে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget