এক্সপ্লোর

সিডনির সমুদ্রতটে নীল তিমি, ১০০ বছরে এই নিয়ে তিন বার

বিশ্বের বিরল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে নীল তিমি। গোটা বিশ্বে এদের সংখ্যা ১০ থেকে ২৫ হাজারের মধ্যে।

সিডনি: ১০০ বছরে মাত্র তিনবার। সমুদ্রের গভীর জলরাশি থেকে কয়েক যোজন পথ পেরিয়ে এসে ফের দেখা দিয়ে গেল। নীল তিমি। গত মাসে অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্রতটে দেখা গিয়েছে বিপন্ন প্রজাতির এই নীল তিমিকে। নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের তরফে জানানো হয়েছে তিমিটি দৈর্ঘে ছিল ২৫ মিটারের বেশি অর্থাৎ প্রায় ৮২ ফুট। ওজন ১০০ টন বা ১ লক্ষ কিলোগ্রাম। নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস( এনপিডবলুএস)-এর আধিকারিক অ্যানড্রু মার্শাল জানিয়েছেন, সমুদ্রনগরী মারৌব্রাতে দেখা গিয়েছে নীল তিমিকে। তিনি বলেছেন, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিশ্বে তিমি আকারে সবচেয়ে বড়। আকৃতিতে এত বড় হওয়া সত্ত্বেও কোনও ভাবে সিডনির সমুদ্রপাড়ের মানুষজনদের চোখ এড়িয়ে গিয়েছে। কিন্তু কে সিন নামে এক ফোটোগ্রাফারের ক্যামেরায় ধরা দিয়েছিল নীল তিমি। ওই ফোটোগ্রাফার বলেছেন, গতকাল আমি প্রচুর হ্যাম্পব্যাকস দেখছিলাম মারৌব্রা-র সমুদ্রপাড়ে। আচমকাই ম্যাজিকের মতো চোখের সামনে ভেসে উঠল ওই নীল তিমি। উফ কি দারুণ অভিজ্ঞতা। এনপিডবলুএসের রেঞ্জার অ্যানড্রু জানিয়েছেন এদের তেমন একটা দেখা যায় না। তাঁর প্রধান কারণ হল নীল তিমি সমুদ্রের এতটাই গভীরে থাকে, যে এদের দেখা পাওয়াই মুশকিল। নীল তিমির সংখ্যা বা তাদের অভ্যাস সমন্ধেও তেমন বিস্তারিত ভাবে কিছু জানা যায় না। এই প্রজাতি এখন বিলুপ্ত প্রায়। তবে এই প্রথম নীল তিমির উপস্থিতি সম্পর্কে প্রামাণ্য নথি পাওয়া গেল। বিশ্বের বিরল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে নীল তিমি। গোটা বিশ্বে এদের সংখ্যা ১০ থেকে ২৫ হাজারের মধ্যে।

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
CPIM Book Sale: আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
Pregnant Woman Death: চরম সিদ্ধান্ত নেননি অন্তঃসত্ত্বা, শেষ করেছে শ্বশুরবাড়ির লোকজনই, গুগলে স্বামী খুঁজেছিলেন...
চরম সিদ্ধান্ত নেননি অন্তঃসত্ত্বা, শেষ করেছে শ্বশুরবাড়ির লোকজনই, গুগলে স্বামী খুঁজেছিলেন...

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget