এক্সপ্লোর
‘দঙ্গল’ দেখেছেন চিনের প্রেসিডেন্টও, ববিতা ফোগতের হয়ে প্রচারে এসে বললেন মোদি
‘দঙ্গল’ সারা দেশে ব্যাপক প্রসংশা তো পেয়েছেই, এমনকী চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও ছবিটি দেখে ফেলেছেন বলে জানিয়েছেন মোদি।

চরখি দাদরি: কুস্তির আখড়া থেকে এখন রাজনৈতিক দঙ্গলে ববিতা ফোগত। হরিয়ানা বিধানসভা নির্বাচনে দাদরি থেকে লড়ছেন পদ্মফুল চিহ্নে। প্রচারের মঞ্চে এখন ভীষণ স্বচ্ছন্দ ববিতা। মঙ্গলবার দাদরিতে নির্বাচনী প্রচারে গিয়ে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি। ববিতা ও তাঁর বাবা মহাবীর সিংহ ফোগতের বাস্তবের লড়াই রুপোলি পর্দায় তুলে ধরেছে আমির খান অভিনীত ‘দঙ্গল’। সেই ছবি সারা দেশে ব্যাপক প্রসংশা তো পেয়েছেই, এমনকী চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও ছবিটি দেখে ফেলেছেন বলে জানিয়েছেন মোদি। সম্প্রতি মহাবলীপুরমে চিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তখনই নাকি এই প্রসঙ্গে কথা হয়। ২৯ বছরের বিজেপি প্রার্থীর সঙ্গে ভোটের ময়দানে টক্কর হবে জননায়ক জনতা পার্টির প্রতিনিধি সতপাল সঙ্গওয়ান ও কংগ্রেসের নৃপেন্দর সিংহ সঙ্গওয়ানের সঙ্গে। সমাবেশে হরিয়ানার মেয়েদের প্রশংসা করে মোদি বলেন, হরিয়ানার গ্রামের মানুষের উৎসাহ ছাড়া ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর উদ্যোগ সফল হত না। সেই সঙ্গে মোদি মেয়েদের উন্নতির জন্য তাঁর সরকারের বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন। মোদি বলেন, এই দীপাবলি তিনি দেশের সেইসব মেয়েদের উৎসর্গ করতে চান, যাঁদের জন্য পরিবার, সমাজ ও দেশ গর্ববোধ করে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















