এক্সপ্লোর

আসছে সরকারি ওয়াই ফাই নেটওয়ার্ক, সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা  

কেন্দ্রীয় সরকার বুধবার লাখ লাখ পাবলিক ওয়াই ফাই হটস্পট তৈরির অনুমতি দিয়েছে।

নয়াদিল্লি: শিগগিরই দেশের যে কোনও প্রান্তে পেয়ে যাবেন হাই স্পিড ওয়াই ফাই নেটওয়ার্ক। দুর্গম এলাকাই হোক বা বড় শহরের ঘন বসতিপূর্ণ এলাকা, সব জায়গায় পাবেন ওয়াই ফাই। যখন তখন হটস্পট কানেকশনও এবার হাতের মুঠোয় এসে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার বুধবার লাখ লাখ পাবলিক ওয়াই ফাই হটস্পট তৈরির অনুমতি দিয়েছে। যে কেউ, সাধারণ ব্যক্তিই হন বা পাড়ার মুদি বা চায়ের দোকানি- সবাই এই সংযোগ দিতে পারবেন। পাবলিক ওয়াই ফাই অ্যাকসেস নেটওয়ার্ক ইন্টারফেস (WANI)-কে কাল সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নব্বইয়ের দশকে পাবলিক টেলিফোনে যে বিপ্লব আসে, তার সঙ্গে এই পদক্ষেপের তুলনা করা হচ্ছে। ফোন বা কম্পিউটারে এই পাবলিক ওয়াই ফাই সংযোগ পাওয়া এতটাই সহজ হবে, যা WANI অথরাইজড কোনও অ্যাপ ফোনে ডাউনলোড করার অল্প ব্যবহারে খরচ পড়বে ১০ টাকারও কম, এ জন্য যে টাকা আপনি অ্যাপে ভরবেন সেখান থেকেই তা কাটা হবে, অনেকটা UPI পেমেন্টের মত। গুগল আর ফেসবুকও যখন পাবলিক ওয়াই ফাই ব্যবসায় আসার কথা ভাবছে বলে শোনা যাচ্ছিল কিন্তু রিলায়েন্স জিও দারুণ সস্তায় নেটওয়ার্ক সংযোগ নিয়ে আসায় আপাতত পিছিয়ে গিয়েছে তারা। এই সরকারি ওয়াই ফাই পরিষেবা ব্যবহার করতে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। এরপর দেশের যেখানেই যান আর রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না। ভিডিও ডাউনলোড করা হোক, বা ছবি অথবা খেলা দেখা, দ্রুত ইন্টারনেট সংযোগ পেতে কোনও সমস্যা হবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কয়েক বছর আগে টেলিকম রেগুলেটর ট্রাই সরকারকে এই পাবলিক ওয়াই ফাই হটস্পট তৈরির পরিকল্পনা দেয়। এর ফলে ডিজিটাল সংযোগ যেমন বাড়বে তেমনই মফঃস্বল ও গ্রামের মানুষের সামনে রোজগারের একটা রাস্তা হবে। কোটি কোটি মানুষ এর ফলে সস্তায় ব্রডব্যান্ড সংযোগ পাবেন, এ হল কানেক্টিভিটি পরিষেবার UPI, ট্রাইয়ের প্রাক্তন চেয়ারম্যান আর এস শর্মা বলেছেন। এই ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের সুবিধে পেতে সরকারকে কোনও লাইসেন্স ফি দিতে হবে না। টেলিকম ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, সরকারের আশা, এর ফলে দেশের শহর, গ্রাম জুড়ে অসংখ্য পাবলিক ওয়াই ফাই হটস্পট গজিয়ে উঠবে, ফলে উৎসাহ পাবে ডিজিটাল সংযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget