এক্সপ্লোর

মদের আসরে বচসা, রামপুরহাটে ‘বন্ধু’র হাতে যুবক খুন

পুলিশ জানিয়েছে, ধৃত মুক্তারকে জেরায় জানা গিয়েছে, ৯ তারিখ তার আত্মীয়ের বিয়েতে আসেন মলয়। সেখানে মদের আসরে বচসার জেরে তাঁকে শ্বাসরোধ করে খুন করে চিতুরি গ্রামের একটি পুকুরের পাঁকে পুঁতে দেয় মুক্তার।

বীরভূম: ১০ দিন নিখোঁজ থাকার পর বীরভূমের রামপুরহাটের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হল এক তরুণের পচাগলা দেহ। খুনের অভিযোগে তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের বড়জোল গ্রামে। মৃতের নাম মলয় মণ্ডল। পেশায় মিষ্টির কারিগর মলয় ৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। ১৫ তারিখ বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে চিতুরি গ্রামে একটি পুকুরের ধার থেকে ২১ বছরের তরুণের মোটরবাইকটি উদ্ধার হয়। এরপরই তাঁর বন্ধু মুক্তার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন গ্রামবাসীরা। সন্দেহ হওয়ায় গতকাল ওই মুক্তারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বয়ানে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত মুক্তারকে জেরায় জানা গিয়েছে, ৯ তারিখ তার আত্মীয়ের বিয়েতে আসেন মলয়। সেখানে মদের আসরে বচসার জেরে তাঁকে শ্বাসরোধ করে খুন করে চিতুরি গ্রামের একটি পুকুরের পাঁকে পুঁতে দেয় মুক্তার। গতকাল ওই পুকুর থেকেই মলয়ের পচাগলা দেহ উদ্ধার হয়।

সেরা শিরোনাম

News Live: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
ABP Ananda Top 10,20 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Success Story: ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী হতে চেয়ে আবেদন সন্তুর,
নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী হতে চেয়ে আবেদন সন্তুর, "আমি মুখ খুললে আগের সরকারের অনেকে সমস্যায় পড়বে..", CBI-কে চিঠি পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতার

ভিডিও

Taratala Incident: সংগঠিত গাফিলতির কারণেই তারাতলায় ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউন!
TMC News: পটাশপুরের প্রাক্তন প্রধানকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Weather News: রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি, বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ
CM Suvendu Adhikari: পুরুলিয়ায় আজ করম উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mamata TMC Protest Rally: দলীয় কার্যালয়ে হামলা, প্রতিবাদে পথে নামল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget