এক্সপ্লোর

YouTube Channels Blocked: ১০টি ইউটিউব চ্যানেল থেকে ৪৫টি ভিডিও ব্লক করল ভারত সরকার, কী অভিযোগ

YouTube Videos: Ministry of Information & Broadcasting এও জানিয়েছে যে, ব্লক করে দেওয়া ভিডিওগুলিতে ছিল ভুয়ো খবর এবং morphed video।

YouTube Video Blocked: ভুয়ো তথ্য (Fake News) ছড়ানোর অভিযোগ ফের ইউটিউবের (YouTube) বেশ কিছু ভিডিও ব্লক (Video Blocked) করেছে ভারত সরকার। জানা গিয়েছে, ১০টি ইউটিউব চ্যানেল থেকে ৪৫টি ভিডিও ব্লক করা হয়েছে। অভিযোগ, এই সমস্ত ভিডিওর মাধ্যমে দেশের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং পাবলিক অর্ডার সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে। আর সেই জন্যই Ministry of Information & Broadcasting ১০টি ইউটিউব চ্যানেল থেকে মোট ৪৫টি ভিডিও ব্লক করেছে। এটাই প্রথম নয়। এর আগেও ইউটিউব থেকে ভিডিও ব্লক করেছে ভারত সরকার।

জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর এই ৪৫টি ভিডিও ব্লক করার নোটিস প্রকাশ হয়েছিল। Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules 2021- এর আওতায় এই অর্ডার প্রকাশ করা হয়েছিল। শোনা যাচ্ছে, যে ভিডিওগুলি ব্লক করা হয়েছে, সম্মিলিত ভাবে সেই ৪৫টি ভিডিও ইউটিউব ভিউ ১ কোটি ৩০ লক্ষেরও বেশি। Ministry of Information & Broadcasting- এর তরফে একটি বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এই তথ্যের পাশাপাশি Ministry of Information & Broadcasting এও জানিয়েছে যে, ব্লক করে দেওয়া ভিডিওগুলিতে ছিল ভুয়ো খবর এবং morphed video। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিংসা ছড়ানোর জন্যই এইসব ভিডিও ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই ভিডিও ছড়ানোর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে হিংসামূলক বার্তা দেওয়াই ছিল উদ্দেশ্য। সরকারের দাবি, এইসব ভিডিওর মাধ্যমে সামজিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল। সেইজন্যই এই ভিডিওগুলিকে ইউটিউব থেকে ব্লক করা হয়েছে।

Ministry of Information & Broadcasting- এর তরফে জানানো হয়েছে সরকারের Agnipath scheme, Indian Armed Forces, India’s national security apparatus, Kashmir- এইসব প্রসঙ্গে ভুয়ো তথ্য প্রদান করা হয়েছিল ওইসব ভিডিওতে। ব্লক করার আগে এইসব ভিডিওর কনটেন্ট যথেষ্ট ভালভাবে খতিয়ে দেখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে সব তথ্যই মিথ্যে এবং যথেষ্ট সংবেদনশীল। কেন্দ্রীয় মন্ত্রকের মতে এইসব তথ্য ভারতের জাতীয় সুরক্ষা বিঘ্নিত করতে পারে। পাশাপাশি বিদেশে সঙ্গে ভারতের সুসম্পর্কও নষ্ট করতে পারে। সেই কারণেই এইসব ভিডিও সরাসরি ব্লক করে দেওয়া হয়েছে। Information Technology Act, 2000 section 69A- এর আওতায় এই ভিডিওগুলি খুঁজে পাওয়া গিয়েছিল। তারপরই সেগুলি খতিয়ে দেখা হয় এবং ভুয়ো তথ্য প্রকাশ্যে আসে। জানা যায় যে এইসব ভিডিও যথেষ্টই সেনসিটিভ যা সমাজে অশান্তি বাড়াতে পারে।

আরও পড়ুন- আইওএস অ্যাপ বানিয়েছে ৯ বছরের ভারতীয় মেয়ে, প্রশংসায় পঞ্চমুখ অ্যাপেলের সিইও টিম কুক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget