এক্সপ্লোর

Youtuber Swept Away: রিল বানাতে গিয়ে জলপ্রপাতে তলিয়ে গেলেন জনপ্রিয় ইউটিউবার, লাইভ করতে করতেই...

Youtuber Accident Reel Making: সাগর জলপ্রপাতের কাছে ড্রোন ক্যামেরা ব্যবহার করে কিছু ছবি তোলার চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় তিনি জলে ভেসে যাওয়া পাথরের উপর আটকে পড়েন।

নয়া দিল্লি: রিল বানানোই কাল হল এই জনপ্রিয় ইউটিউবারের। ওড়িশার কোরাটপুর জেলার দুদুমা জলপ্রপাতে গিয়ে রিল বানাচ্ছিলেন। আর সেখানেই ভয়ঙ্কর পরিণতি হল এক ইউটিউবারের। মৃতের নাম সাগর টুডু। বয়স ২২ বছর। তিনি ওড়িশার গঞ্জাম জেলার বেরহমপুরের বাসিন্দা ছিলেন। 

২২ বছর বয়সী ইউটিউবারকে তাঁর করা লাইভ দেখেই ভিডিওতে সনাক্ত করা গিয়েছে। সাগর জলপ্রপাতের কাছে ড্রোন ক্যামেরা ব্যবহার করে ছবি তোলার চেষ্টা করছিলেন বলে জানা গেছে, যখন জলের স্তর বেড়ে যায় এবং তিনি জলে ভেসে যাওয়া পাথরের উপর আটকা পড়েন।  

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সেখানে উপস্থিত কিছু লোক দড়ি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করছিল, কিন্তু স্রোত খুব বেশি ছিল এবং সে তখন আর টাল সামলাতে পারেনি। আচমকা পা পিছলে জলে পড়ে যান সাগর তারপরই তলিয়ে যান প্রবল স্রোতে। দুর্ঘটনার সময়কার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও তার কোনও খোঁজ পাওয়া য়ায়নি বলে পুলিশ সূত্রে খবর। 

সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে খবর, সাগরের বন্ধু অভিজিৎ বেহেরা তার ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন পর্যটন স্থানের ভিডিও রেকর্ড করার জন্য তার সঙ্গে ছিলেন। পুলিশ তদন্ত করছে ও তল্লাশিও চালাচ্ছে।                                    

ভিডিওতে দেখা গেছে, মাচাকুণ্ড বাঁধ থেকে যখন জল ছাড়া হচ্ছিল, তখন সাগর নিরাপদ তীর থেকে কয়েক ফুট দূরে একটি পাথরের উপর দাঁড়িয়ে ছিলেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোরাপুটের লামতাপুট এলাকায় ভারী বৃষ্টিপাতের পর কর্তৃপক্ষ বাঁধের ভাটির দিকের মানুষদের সতর্ক করেছিল আগেই।  ঠিক তখনই সাগর আটকা পড়ে যায়। বেশিক্ষণ ধরে ভারসাম্য বজায় রাখতে না পেরে ভেসে যায়।                           

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget