এক্সপ্লোর

Zoom App Down: জুম অ্যাপে সমস্যা ! অস্ট্রেলিয়ার পর এবার অভিযোগ শুরু ভারতে

কোভিডকালে অফিস যাওয়ার বিধিনিষেধ তৈরি হওয়ায় অপরিহার্য হয়ে উঠেছে ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ।যদিও সোমবার সপ্তাহের শুরুতেই গ্রাহকদের ধাক্কা দিয়েছে জুম অ্যাপের(Zoom App Down) ত্রুটি।

নয়াদিল্লি: বড়সড় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ল জুম অ্যাপ(Zoom App Down)। সপ্তাহের শুরুতেই যার জেরে চিন্তা বাড়ল গ্রাহকদের। প্রথমে অস্ট্রেলিয়া থেকে অভিযোগ শুরু হলেও এবার ভারতেও (India) শুরু হয়েছে ত্রুটি।

কোভিডকালে অফিস যাওয়ার বিধিনিষেধ তৈরি হওয়ায় অপরিহার্য হয়ে উঠেছে ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ। বাড়িতে বসেই জনপ্রিয় জুম অ্যাপের মাধ্যমে চলছে কাজের আলোচনা। যদিও সোমবার সপ্তাহের শুরুতেই গ্রাহকদের ধাক্কা দিয়েছে জুম অ্যাপের ত্রুটি। সকাল থেকেই সোশ্যাল  মিডিয়ায় অ্যাপের সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা।

জুম অ্যাপ নিয়ে সমস্যা (Zoom App Down)

'ওয়েবসাইট ডাউন ডিটেক্টর' বলছে, দুপুর ১টা নাগাদ ভারতে এই ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ ঘিরে সমস্যা তৈরি হয়। প্রায় ৬০০-র বেশি গ্রাহক ওয়েবসাইটে এই বিষয়ে অভিযোগ জানান। বেশিরভাগই বলেন, একাধিক লিঙ্ক দিয়ে চেষ্টা চালালেও জুমে ভিডিয়ো মিটিং শুরু করতে পারছেন না তাঁরা। ডাউন ডিটেক্টর ছাড়াও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন জুমের গ্রাহকরা। বিশেষ করে ট্যুইটারে এই নিয়ে পোস্ট করতে থাকেন তাঁরা। অস্ট্রেলিয়া, ভারত ছাড়াও বিশ্বের একাধিক দেশ থেকে আসতে থাকে অভিযোগ।

টেক ব্লগারদের মতে, এরকম একটা পরিস্থিতিতে অ্যাপ রিইনস্টল করা একদমই উচিত নয়। জুম লিঙ্ক ঠিক হওয়ায় জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করা উচিত গ্রাহকদের। অন্যথায় অ্যাপ রি-ইনস্টল করলে কানেকশন ফিক্সড না হওয়ায় পর্যন্ত আপডেটেড থাকার সুযোগ পাবেন না গ্রাহক। সার্ভারের দিকে এই প্রযুক্তিগত ত্রুটি হওয়ায় তা শীঘ্রই সারিয়ে উঠবে কোম্পানি।

সোশ্যাল মিডিয়ায় অভিযোগ (Social Media)

ডাউন ডিটেকটরের মতে, অভিযোগকারীদের ৪৮ শতাংশ জানিয়েছেন- তাঁরা ভিডিয়ো কলে জয়েন করতে পারছেন না।৩০ শতাংশ জানিয়েছেন, কনফারেন্স শুরুই করতে পারছেন না তাঁরা। অন্যদিকে, ২৩ শতাংশ অভিযোগকারী জানিয়েছেন, তাঁরা জুমের ওয়েবসাইটে ঢুকতে পারেননি। এই যাবতীয় অভিযোগ বলে দেয়, বেলা থেকেই সমস্যা শুরু হয়েছিল জুম অ্যাপে। অনেক ক্ষেত্রেই ব্যস্ত সময়ে জুম না পেয়ে গুগল মিট বা মাইক্রোসফট টিমসের দিকে ঝুঁকেছে অনেকেই। 

তবে শুধু ভারত বা অস্ট্রেলিয়া নয়, সোমবার জুম অ্যাপে সমস্যা তৈরি হয়েছে বিশ্বের নানা দেশে। ট্যুইটারে অভিযোগ পোস্ট দেখে যা সহজেই বোঝা গিয়েছে। 

সেরা শিরোনাম

SIR in Uttar Pradesh: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
I.N.D.I.A Bloc Rally: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget