এক্সপ্লোর

Viral Video: স্কুলবাস থেকে উদ্ধার ৮০ কেজির পাইথন! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা

Python: বনবিভাগের আধিকারিকদের মতে এই পাইথনের ওজন প্রায় ৮০ কিলোগ্রামের কাছাকাছি। লম্বায় এই পাইথন প্রায় সাড়ে ১১ ফুট বলে জানিয়েছেন তাঁরা।

Viral Video: স্কুলবাস থেকে উদ্ধার হয়েছে বিশাল আকারের একটি পাইথন। উত্তরপ্রদেশের রায়বরেলীতে ঘটেছে এই কাণ্ড। একটি স্কুলবাসে সিটের তলায় লুকিয়ে ছিল ওই পাইথনটি। জানা গিয়েছে, বাসটি একটি স্ট্যান্ডে দাঁড় করানো ছিল। কোনওভাবে সেই সময়েই পাথনটি ঢুকে পড়েছিল বাসের ভিতর। তারপর লুকিয়ে পড়েছিল সিটের তলায়। স্কুলবাসে এমন কাণ্ড ঘটায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সার্কেল অফিসার (Circle Officer City) এবং ম্যাজিস্ট্রেট (City Magistrate)। তাঁরাই খবর দেন বনবিভাগে। তারপর সেখান থেকে নির্দিষ্ট দলের লোকেরা এসে উদ্ধার করেন পাইথনটিকে। বনবিভাগের কর্মীরা পাইথনটিকে যেভাবে উদ্ধার করেছেন তার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বনবিভাগের কর্মীরা স্কুলবাসের সিটের তলা থেকে পাইথনটিকে বের করে আনছেন। 

 

ট্যুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিও। বনবিভাগের আধিকারিকদের মতে এই পাইথনের ওজন প্রায় ৮০ কিলোগ্রামের কাছাকাছি। লম্বায় এই পাইথন প্রায় সাড়ে ১১ ফুট বলে জানিয়েছেন তাঁরা। বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন, নিরাপদেই পাইথনটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারপর পাইথনটিকে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে (forest of Dalmau)। রবিবার এই ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ থাকায় বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে। কারণ যদি পাইথনটি বাসের মধ্যে লুকিয়ে থাকাকালীন পড়ুয়ারাও ওই বাসে থাকত তাহলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত। তবে এ যাত্রায় স্কুল বন্ধ থাকার অঘটন ঘটেনি। শোনা যাচ্ছে, বাসের চালকের গ্রামেই কোনও একটি জায়গায় দাঁড় করানো ছিল বাসটি। আর বাসের আশপাশেই চড়ে বেড়াচ্ছিল কিছু ছাগল। অনুমান, তাদের দেখেই শিকারের আকর্ষণে বাসের মধ্যে লুকিয়েছিল পাইথনটি। স্থানীয়রাই প্রথমে তার উপস্থিতি টের পান। তাদের চিৎকারেই লোক জড়ো হয় এলাকায়। এরপর গোটা ঘটনা প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে বনবিভাগের আধিকারিকরা এসে উদ্ধার করেন পাইথনটিকে। স্বভাবতই এই সুবিশাল পাইথনটিকে দেখে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। তবে বনকর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়ার ফলে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। 

আরও পড়ুন- মাছ ধরতে গিয়ে বিপত্তি, জল থেকে উঠে এল বিশালাকার প্রাণী, ভিডিও ভাইরাল

সেরা শিরোনাম

Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget