এক্সপ্লোর

Viral Video: শ্বশুরকে লাথি চিকিৎসক বৌমার, শাশুড়ির গলার চেন ধরে টান ! অমানুষিক অত্যাচারের সঙ্গী মহিলার ২ সন্তানও; ভিডিয়ো ভাইরাল

Bengaluru News: এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে ঘটনা তা ঘটেছে ১০ মার্চ। সেদিন এই চিকিৎসক মহিলা তার ৮০ বছর বয়সী শ্বশুরকে লাথি মারেন, তার শ্বশুর একজন হৃদরোগী।

Bengaluru News: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চরম অত্যাচারের ভিডিয়ো যা দেখে অস্বস্তিতে পড়ছেন অনেকেই। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের এ এক বড় নিদর্শন। ভিডিয়োতে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর এক সরকারি হাসপাতালের (Viral Video) চিকিৎসক তার শ্বশুর-শাশুড়ির উপর চরম অত্যাচার করছেন, তার দুই সন্তানও এই অপরাধে সামিল। আর এই ভিডিয়ো ছড়িয়ে (Bengaluru Doctor) পড়তেই নেটিজেনদের মধ্যে নানা মহলে চর্চা শুরু হয়েছে।

এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো শেয়ার করে কর্ণাটক পোর্টফোলিও নামে একটি চ্যানেল। পোস্টের ক্যাপশনে লেখা হয় যে দীর্ঘদিন ধরেই এই প্রবীণ দম্পতিকে তাদের বৌমার হাতে নিগৃহীত হতে হয়েছে। নিজের বাড়ি ফ্ল্যাট থেকে বের করে দিতে চায় বৌমা এবং তাদের বাধ্য করতেন যাতে তারা কোনও ভাড়ার ঘরে গিয়ে থাকেন। এর আগে আদালতের রায়ে এই বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল সেই মহিলার, সেই আদেশ উপেক্ষা করেই ঘরে ঢুকে অত্যাচার করেছেন তিনি। সেই মহিলা পেশায় বেঙ্গালুরুর ভিক্টোরিয়া সরকারি হাসপাতালের একজন চিকিৎসক যার নাম জানা গিয়েছে ডা. প্রিয়দর্শিনী এন।

এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে ঘটনা তা ঘটেছে ১০ মার্চ। সেদিন এই চিকিৎসক মহিলা তার ৮০ বছর বয়সী শ্বশুরকে লাথি মারেন, তার শ্বশুর একজন হৃদরোগী। আর তারপরেই ক্যানসার থেকে সদ্য বেঁচে ফেরা শাশুড়ির গলার মঙ্গলসূত্র ধরে এক টান মারেন সেই মহিলা। টানা ৫ মিনিট ধরে সেই হার ধরে টান মারতে থাকেন তিনি। মহিলার বিরুদ্ধে ইতিমধ্যেই অন্নপূর্ণেশ্বরী নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মহিলার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

এক্স হ্যান্ডলে সেই পোস্টে লেখা হয়, শুধু যে মহিলার উপর গার্হস্থ্য হিংসা হলে তা অপরাধ, তাই নয় যে কোনও ব্যক্তির উপরেই এই ধরনের হিংসার প্রকাশ ঘটলে তা অপরাধ, অমার্জনীয় অপরাধ। যে মানুষগুলিকে শ্রদ্ধা করার কথা তাদেরকেই এভাবে নিগৃহীত হতে হচ্ছে নিজের কাছের লোকের কাছে তা অত্যন্ত লজ্জাজনক।

নেটিজেনদের মধ্যে একজন এই পোস্টের কমেন্টে লিখেছেন, 'এই ঘটনা আতঙ্কজনক ! কোনও প্রবীণ অভিভাবককেই যেন এমন অমানুষিক নিগ্রহের শিকার না হতে হয়। ও মানুষ নয় শয়তান। চিকিৎসক প্রিয়দর্শিনীর এই কীর্তি মূল্যবোধেও যেমন নীচ, একইসঙ্গে তা ক্ষমার অযোগ্য অপরাধ'।

আরও পড়ুন: Fact Check: বুলডোজার চালিয়ে পরপর মসজিদ ভেঙে ফেলা হচ্ছে ভারতে ! ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget