এক্সপ্লোর

Mark Zuckerberg: ড্রাইফ্রুটসের সঙ্গে বিয়ার, ঢেঁকুর তুলেই দিন কাবার, নব্য রাখালের জ্বালায় অস্থির চারপেয়েরা

Mark Zuckerberg Raising Cows: কোটি কোটি টাকার মালিক হলে অদ্ভত কিছু শখও জন্মায় আপনা আপনিই।

নয়াদিল্লি: পৃথিবীর তাবড় ধনকুবেরদের মধ্যে অন্যতম তিনি। ভার্চুয়াল জগতের বড় অংশই তাঁর হাতে পরিচালিত হয়। ফেসবুক কর্ণধার সেই মার্ক জাকারবার্গ নাকি নিজের গোশালা খুলে ফেলেছেন। সেখানে খাইয়ে-দাইয়ে গরু-বাছুর বড় করছেন তিনি। যে সে খাবার নয়, রোজ গরু-বাছুরের ডাবায় দামি ড্রাইফ্রুস পড়ছে। তেষ্টা মেটাতে নাকি ঢেলে দেওয়া হচ্ছে বিয়ারও। হঠাৎ গো-পালনের শখ হল কেন ধনকুবেরের, প্রশ্ন তুলছেন অনেকেই। তার যে উত্তর দিয়েছেন জাকারবার্গ, তার জন্য প্রস্তুত ছিলেন না অনেকেই। (Mark Zuckerberg)

কোটি কোটি টাকার মালিক হলে অদ্ভত কিছু শখও জন্মায় আপনা আপনিই। এমন হাজারো শখ রয়েছে জাকারবার্গেরও, যার মধ্যে রয়েছে জিজিৎসু এবং দৌড়ে বেড়ানোও। প্রশিক্ষিত কম্যান্ডোদের দৌড়ে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখেন জাকারবার্গ। আবার আর এক ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কুস্তি লড়ারও স্বপ্ন দেখেন তিনি। সরাসরি সোশ্যাল মিডিয়ায় মাস্ককে তার জন্য চ্যালেঞ্জও ছোড়েন। (Mark Zuckerberg Raising Cows)

একই ভাবে গরু-বাছুর পালনেরও শখ রয়েছে জাকারবার্গের। নিজের জন্য আস্ত গোশালাও খুলে ফেলেছেন তিনি। সেখানে এলাহি আয়োজন চারপেয়েদের জন্য। ড্রাইফ্রুটস, বিয়ার রয়েছে তাদের ডায়েটে। কোটিপতি মানুষ, গরু-বাছুরকে বিলাসিতার সুযোগ করে দিচ্ছেন ভাবলে ভুল হবে। বরং খাইয়ে দাইয়ে কার্যতই হাড়িকাঠে তোলার বন্দোবস্ত করছেন।

আরও পড়ুন: Hafiz Saeed: সন্ত্রাস মামলায় ৭৮ বছরের সাজা, মুম্বই হামলার চক্রী হাফিজ সইদ পাকিস্তানের জেলে, জানাল UN

হাওয়াইয়ে একটি দ্বীপের মালিক জাকারবার্গ। সেখানে একটি গোশালাও রয়েছে তাঁর।  সেখানে গোরু-বাছুর প্রতিপালন করছেন বলে ইনস্টাগ্রামে নিজেই ঘোষণা করেছেন জাকারবার্গ। জানিয়েছেন, Wagyu এবং Angus, এই দুই প্রজাতির গরু প্রতিপালন করছেন তিনি। তাদের ডায়েটে রয়েছে মূলত বাদাম এবং হাতে তৈরি বিয়ার। এমন ডায়েটে গরু-বাছুর আরও নধর হয়ে ওঠে। তাদের মাংসও আরও সুস্বাদু হয়ে ওঠে। গোমাংসের প্রতি দুর্বলতা রয়েছে জাকারবার্গের। পৃথিবীর সেরা গোমাংস উৎপাদন করতেই গরু-বাছুরের এমন যন্তআত্তি করতে নেমে পড়েছেন তিনি।

তবে শুধুমাত্র নিজের রসনাতৃপ্তির জন্য নয়, পশুপালক এবং কৃষকদের জন্যও গোপালনে উদ্যোগী হয়েছেন জাকারবার্গ। একেবারে গাছ থেকে পেড়ে আনা বাদাম এবং হাতে তৈরি বিয়ারই গরু-বাছুরকে খাওয়ান জাকারবার্গ। সেই খেয়ে বেড়ে ওঠা গরুর মাংস যদি সুস্বাদু হয়, তাহলে ওই গাছ বসানোয় এবং বিয়ার উৎপাদনও লাভজনক হবে বলে আশাবাদী তিনি। 

বেশ কয়েক বছর আগে নিজেকে শর্তসাপেক্ষ নিরামিষাশী ঘোষণা করেন জাকারবার্গ। জানান, নিজে হাতে যদি কিছু শিকার করেন, সে গরু-বাছুর, শূকর, ছাগল, মাছ যা-ই হোক না কেন, তবেই আমিষ খাবেন তিনি। বাকি সময় নিরামিষ খেয়ে থাকবেন। বাজার থেকে কিনে এনে মাছ-মাংস খাবেন না।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget