এক্সপ্লোর

Hafiz Saeed: সন্ত্রাস মামলায় ৭৮ বছরের সাজা, মুম্বই হামলার চক্রী হাফিজ সইদ পাকিস্তানের জেলে, জানাল UN

26/11 Mastermind: সংবাদ সংস্থা পিটিআই রাষ্ট্রপুঞ্জ থেকে প্রাপ্ত এই তথ্য সামনে এনেছে।

নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই হামলার চক্রী হাফিজ সইদকে হাতে পেতে আবেদন জানিয়েছে ভারত। পাকিস্তানের তরফে সেই নিয়ে কোনও সাড়া না মিললেও, জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজকে নিয়ে নয়া তথ্য সামনে আনল রাষ্ট্রপুঞ্জ। তারা জানিয়েছে, পাকিস্তানে ৭৮ বছরের কারাবাস কাটাচ্ছেন হাফিজ। মোট সাতটি সন্ত্রাস মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন হাফিজ। পাকিস্তানের জেলে সাজার মেয়াদ পূর্ণ করছেন তিনি। (Hafiz Saeed)

সংবাদ সংস্থা পিটিআই রাষ্ট্রপুঞ্জ থেকে প্রাপ্ত এই তথ্য সামনে এনেছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল-কায়দা নিষেধাজ্ঞা কমিটি ২০০৮ সালের ডিসেম্বর মাসে হাফিজকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে। হাফিজ জেলবন্দি রয়েছেন বলে তারাই জানিয়েছে। বলা হয়েছে, সন্ত্রাস এবং সন্ত্রাসে আর্থিক মদত জোগানোর সাতটি মামলা দোষী সাব্যস্ত হয়েছেন হাফিজ। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে জেলে রয়েছেন। ৭৮ বছরের সাজা হয়েছে তাঁর। (26/11 Mastermind)

২০২৩ সালের ডিসেম্বর মাসে হাফিজকে হাতে পেতে ফের পাকিস্তান সরকারের কাছে আবেদন জানায় ভারত। মুম্বই হামলার চক্রীকে দিল্লিতে প্রত্যর্পণ করা হোক বলে আবেদন যায় পাকিস্তানের কাছে। এখনও পর্যন্ত সেই নিয়ে কোনও সদুত্তর মেলেনি ইসলামাবাদের তরফে। দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা জানান, ভারতের আবেদন পৌঁছেছে তাঁদের কাছে। কিন্তু দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক চুক্তির অস্তিত্ব নেই। ভারতের আবেদনে সাড়া দেওয়ার সম্ভাবনা কার্যতই উড়িয়ে দেন তিনি ।

আরও পড়ুন: Idan Amedi Injury: গাজায় যুদ্ধে আহত ‘ফওদা’ খ্যাত অভিনেতা, এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হল হাসপাতালে, অবস্থা সঙ্কটজনক

তবে গত মাসেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের তালিকায় কিছু সংশোধন ঘটায়। ISIS এবং আল-কায়দার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি, সংগঠনগুলির সম্পত্তি বাজেয়াপ্ত থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং অস্ত্রশস্ত্রের ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞায় সংশোধন ঘটানো হয়। তাতে আরও দেখা যায় যে, লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা তথা হাফিজের ডেপুটি হাফিজ আব্দুল সালাম ভুট্টাভি মারা গিয়েছেন।

হাফিজের মতো ভুট্টাভিওর উপরও নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ২০০৮ সালে মুম্বইয়ে হামলা চালানোর জঙ্গিদের তিনিই পাকিস্তানে প্রশিক্ষণ দিয়েছিলেন বলে জানা যায়। দু'দুটি সন্ত্রাসের মামলায় লস্কর-ই-তৈবার দায়িত্বেও ভুট্টাভি ছিলেন বলে সামনে আসে। জানা গিয়েছে, গত বছর মে মাসে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে মৃত্যু হয় ভুট্টাভির। সন্ত্রাসে আর্থিক মদত জোগানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে জেলে ছিলেন তিনি। সেই অবস্থাতেই মৃত্যু হয় ভুট্টাভির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget