এক্সপ্লোর

Viral News: আইসক্রিমের মধ্যে ভয়াবহ কীট! ঢাকনা খুলতেই আতঙ্কে কাঁটা ক্রেতা

Centipede in Ice cream: ছেলেকে ম্যাঙ্গো শেক তৈরি করে দেওয়ার জন্য় ওই আইসক্রিম অর্ডার করেছিলেন ক্রেতা।

নয়ডা: সন্তান বায়না করেছিল ম্যাঙ্গো শেক খাবে। ছেলেকে পছন্দের খাবার দিতে তৈরি করছিলেন মা দীপা দেবী। প্রয়োজন ছিল ভ্য়ানিলা আইসক্রিমের। সেই কারণে Blinkit থেকে অর্ডার করেছিলেন তিনি। দ্রুত এসেও গিয়েছিল। কিন্তু আইসক্রিমের বাক্সের ঢাকনা খুলতেই আতঙ্কে কাঁটা হয়ে যান দীপা দেবী। সেই আইসক্রিমে জমে রয়েছে একটি কীট- centipede .. কেন্নো বা বিছেজাতীয় কোনও পোকা। 

এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১২-তে। এই ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আইসক্রিমের টাবের ঢাকনা খুলতেই দেখা যাচ্ছে আইসক্রিমে জমে রয়েছে ওই কীট। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। এই ঘটনায় খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতে খাদ্যসুরক্ষা মাপকাঠি আদৌও পালন করা হয় কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।                       

এই ঘটনার পরেই Blinkit-এ একটি অভিযোগ জমা দিয়েছেন দীপা দেবী। তারপরেই ওই আইসক্রিমের দাম ফেরত দিয়েছে ওই সংস্থা। তারা এটাও জানিয়েছে এই গোটা বিষয়টি ওই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা আমূল-কে জানানো হয়েছে।

কিন্তু এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কদিন আগেই মুম্বইতেও আইসক্রিম নিয়ে বিভীষিকার শিকার হয়েছিলেন এক ব্য়ক্তি। তিনি তিনটি আইসক্রিম কোন কিনেছিলেন, সেখানে একটি আইসক্রিমের মধ্যে ছিল মানুষের কাটা আঙুল। ওটা ছিল Yummo-এর বাটারস্কচ আইসক্রিম। সেক্ষেত্রেও অ্যাপের মাধ্যমেই অর্ডার করা হয়েছিল। ওই ব্য়ক্তি জানিয়েছেন, তিনি প্রথমে বুঝতেই পারেননি যে ওটা মানুষের কাটা আঙুল। কোনও বাদাম বা অন্য কিছু মনে করেছিলেন। পরে সত্যিটা বুঝতে পারেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি মুখে দিয়ে দিয়েছিলেন আইসক্রিম। অস্বাভাবিক কিছু টের পেতেই মুখ থেকে বের করে দেন তিনি। এনডিটিভিকে তিনি জানিয়েছিলেন, উনি পেশায় ডাক্তার। ফলে কাছ থেকে পরীক্ষা করে তিনি দেখেছিলেন ওই কাটা আঙুলে নখ রয়েছে, আঙুলের ছাপও রয়েছে। ওই আইসক্রিম সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।               

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 'মারার জন্য গুলি করা হয়নি...' শ্যুটআউটের পরেই ব্যবসায়ীকে ফোন বিহারের জেল থেকে?

সেরা শিরোনাম

Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget