এক্সপ্লোর

Click Here Trend: 'ক্লিক করলেই'... ট্রেন্ডে গা ভাসাল তৃণমূল-বিজেপিও! এ কী হচ্ছে X হ্যান্ডেলে?

Lok Sabha 2024: ভোটের আগে ভাইরাল ট্রেন্ডে সওয়ার প্রায় সব রাজনৈতিক দল। কীভাবে এই পোস্ট এল, কোথা থেকে শুরু হল- সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ব্য়বহারকারীদের মধ্যে।

কলকাতা: ভোটের আগে নতুন ট্রেন্ড X-জুড়ে। তার নাম 'Click Here'- কোনও চটকদার ছবি নয়, কোনও তীক্ষ্ণ লেখনীও নয়। শুধুমাত্র একটি সাধারণ ছবি, যেখান সাদা ব্য়াকগ্রাউন্ডের উপর কালোতে লেখা 'Click Here', তার সঙ্গে কালো রঙের তিরচিহ্ন দিয়ে ছবির নীচে বাঁদিকে দিক নির্দেশ দেওয়া। এই ছবি-ই এখন ভাইরাল (Social Media Viral) সোশ্যাল প্ল্যাটফর্ম X-এ। বহু লোক এমন ছবি পোস্ট করছেন। কীভাবে এই পোস্ট এল, কোথা থেকে শুরু হল- সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ব্য়বহারকারীদের মধ্যে। 

এই ট্রেন্ডে এখন গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সকলেই।

লোকসভা ভোটের আবহে- সোশ্যাল মিডিয়ায় (Social Media Trend) প্রচার রাজনৈতিক দলগুলির অন্যতম বড় হাতিয়ার। তাই এই ট্রেন্ডে এখন রাজনৈতিক দলগুলিও। বিজেপির X হ্যান্ডেল থেকে 'Click Here' পোস্ট করা হয়েছে। তার সঙ্গে Alt text-এ জুড়ে দেওয়া হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির দলীয় স্লোগান 'ফির একবার মোদি সরকার।'-- Alt text সেকশনে কারসর নিয়ে গেলেই হিন্দিতে ওই বার্তা দেখা যাচ্ছে।

 

পিছিয়ে নেই তৃণমূলও। তাদের X হ্যান্ডেল থেকেই এই ছবি পোস্ট করা হয়েছে। তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে- এই লোকসভা নির্বাচনে তাদের স্লোগানের (জনগণের গর্জন) নামে তৈরি ওয়েবসাইটের লিঙ্ক।

 

নয়া ট্রেন্ডে গা ভাসিয়েছে আম আদমি পার্টিও (Aam Aadmi Party)। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রবিবার দিল্লিতে আপের ডাকে বিরোধীদের অর্থাৎ I.N.D.I.A জোটের ব়্যালি রয়েছে। তার প্রচারেও 'Click Here' ট্রেন্ডের ভরসায় AAP. রামলীলা ময়দানের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য Alt Text-এ বার্তা দেওয়া হয়েছে।

 

ফুটবল ক্লাবগুলিও গা ভাসিয়েছে ট্রেন্ডে:
বার্সেলোনা ফুটবল ক্লাবের X হ্যান্ডেলেও এই 'Click Here' পোস্ট করা হয়েছে।

 

সাধারণ নাগরিকদের অনেকেই এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক মিম। এটা হাস্যকর বলেও দাবি করেছেন কেউ কেউ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: ভোটের আগে বিজেপির ঝুলিতে ১০ আসন! কীভাবে? কোথায়?

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget