এক্সপ্লোর

Viral Story: হর্নে কী বা আসে যায়, কেবিসি-র আদলে প্রশ্নোত্তরে ভাইরাল টোরিকশাচালক

Autorickshaw Puller Gives Viral Banner: জ্ঞানের কথা নয়। দর্শন তো নয়ই। একেবারে কউন বনেগা ক্রোড়পতি স্টাইলে প্রশ্ন। যানজটের মধ্যে হর্ন বাজালে কী হয়? চারটে অপশন রয়েছে। 'কেবিসি'-তে যেমন থাকে আর কী!

নয়াদিল্লি: কলকাতা হোক বা বেঙ্গালুরু! বড় শহর মানেই যানজট (traffic) যেন অভিশাপ। কিন্তু তার থেকেও বড় সমস্যা কোথায় বলুন দেখি? যানজটে আটকে পড়া অবস্থায় যখন হর্নের (honk)আওয়াজ কান ঝালাপালা করে দেয়। গাড়ি এগোবে না, পিছোবেও না। কিন্তু হর্নের আওয়াজ আপনাকে শুনতেই হবে। বিষয়টি কতটা ভয়ঙ্কর অথচ অনর্থক, তুলে ধরতে এক ব্যানারেই (banner) কিস্তিমাত করেছেন রাজধানীর (delhi) এক অটোরিকশাচালক (autorickshaw)।

কী রয়েছে ব্যানারে?

জ্ঞানের কথা নয়। দর্শন তো নয়ই। একেবারে কউন বনেগা ক্রোড়পতি (kaun banega crorepati) স্টাইলে প্রশ্ন। যানজটের মধ্যে হর্ন বাজালে কী হয়? চারটে অপশন রয়েছে। 'কেবিসি'-তে যেমন থাকে আর কী! প্রথম বিকল্প, লাইট তাড়াতাড়ি সবুজ হয়ে যায়। দ্বিতীয় বিকল্প, রাস্তা হঠাৎ চওড়া হয়ে যায়। তৃতীয় বিকল্প, গাড়িটা হঠাৎ করেই উড়তে শুরু করে। চতুর্থ ও সর্বশেষ বিকল্প, কিছুই হয় না। স্পষ্টতই প্রথম তিনটি বিকল্প অবাস্তব। যানজটের মধ্যে হর্ন বাজালে যে এর প্রথম তিনটির কোনওটিই হয় না, সেটা কারও অজানা নয়। তবু এই দোষে আমাদের অনেকেই দুষ্ট। অনর্থক এই অভ্যাস আখেরে ভীষণ বিরক্তিকর, সেটা বোঝাতেই অভিনব ব্যানার রাজধানীর অটোরিকশাচালকের।

হইচই সোশ্যাল মিডিয়ায়

কেবিসি-র আদলে এমন ব্যানারে মুগ্ধ সোশ্য়াল মিডিয়া। ছবিটি টুইটারে পোস্ট হতে না হতেই ভাইরাল হয়েছে। কেউ কেউ লিখেছেন, 'পরিস্থিতির গুরুত্ব তুলে ধরতে এমন ভাবনা সত্যিই দারুণ।' এক জনের আবার কমেন্ট, 'ঠিক যেমন বোতাম বার বার টিপলে লিফট তাড়াতাড়ি চলে আসে।' রসিকতা করে আরও এক বিকল্প জুড়ে দিয়েছেন কেউ কেউ। কী সেটা? হর্ন দিলে 'সামনের জন যেমন জায়গা ছেড়ে দেন'। সব মিলিয়ে হাসির বন্যা সোশ্যাল মিডিয়ায়। কেউই অবশ্য অটোরিকশাচালকের সৃজনশীল ভাবনার প্রশংসা না করে পারছেন না।

আরও পড়ুন:রিডিং গ্লাস নিয়ে ঘুরছেন? মুশকিল আসান আই ড্রপে ছাড় মার্কিন এফডিএ-র

 

সেরা শিরোনাম

Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....

ভিডিও

Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget