এক্সপ্লোর

Eye Drop: রিডিং গ্লাস নিয়ে ঘুরছেন? মুশকিল আসান আই ড্রপে ছাড় মার্কিন এফডিএ-র

FDA Approves Eye Drop: রিডিং গ্লাস ছাড়াও যাতে কাছের জিনিস দেখতে বা পড়তে অসুবিধা না হয়, সে জন্য প্রথম আই ড্রপের ব্যবহারে ছা়ড়পত্র দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

ওয়াশিংটন: সকালের খবরের কাগজ হোক বা বই! রিডিং গ্লাস (reading glass) না থাকলে সবটাই দুর্বোধ্য। বিশেষত চল্লিশের পর থেকে সমস্যা আরও বাড়তে থাকে। বিশেষজ্ঞদের ভাষায় এই অসুবিধার নাম 'প্রেসবাইয়োপিয়া (presbyopia)।' তবে আর নয়। রিডিং গ্লাস ছাড়াও যাতে কাছের জিনিস দেখতে বা পড়তে অসুবিধা না হয়, সে জন্য প্রথম আই ড্রপের (eye drop) ব্যবহারে ছা়ড়পত্র দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। 

কী লাভ আই ড্রপে? 

'ভুইটি' নামে আই ড্রপটি ব্যবহার করলে রিডিং গ্লাস সঙ্গে নিয়ে বেড়়ানোর ঝক্কি পোহাতে হবে না, এমনই দাবি প্রস্তুতকারী সংস্থার। প্রায় গোটা দিনই দৃষ্টিশক্তি ভালো থাকবে। বিশেষত ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ দেবে এই আই ড্রপ। ফোন ঘাঁটাঘাঁটি বা কম্পিউটার স্ক্রিনে কাজের ক্ষেত্রে অসুবিধা হলে সুরাহা দেবে 'ভুইটি', বলছে প্রস্তুতকারী সংস্থা। 

কী ভাবে ব্যবহার? 

সাধারণ ভাবে,এটি প্রত্যেক দিনই দুই চোখে এক ফোঁটা করে ব্যবহার করার কথা। প্রয়োগের মিনিট পনেরো পরে কাজ শুরু হয়। জের থাকে ঘণ্টাছয়েক পর্যন্ত। সাধারণ ভাবে তিরিশ দিন ব্যবহারের পর এর কার্যক্ষমতা বেড়ে যায়। তবে গোটাটাই চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া  দরকার। 

কারা ব্যবহার করতে পারবেন? 

অল্প থেকে মাঝারি মাত্রার প্রেসবাইয়োপিয়া রয়েছে এমন প্রত্যেকে আই ড্রপ ব্যবহার করতে পারেন। তবে রাতে কিছু বিধিনিষেধও মেনে চলার দিকে নজর দিতে বলেছে এফডিএ।  রাতে ড্রাইভিংয়ের সময় বা অল্প আলোয় কাজকর্ম করতে হলে এই ড্রপ ব্যবহার করা যাবে না। তা ছাড়া, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রায় ড্রপ ব্যবহার করা হলে 'নিয়ারসাইটেড' রোগীদের ক্ষেত্রে 'রেটিনাল ডিটাচমেন্ট'-র ঝুঁকি বাড়তে পারে। সবচেয়ে বড় কথা, 'ভুইটি' ব্যবহার করে চোখের সব সমস্যার সমাধান সম্ভব নয়। কাজেই এর লাগামছাড়া প্রয়োগ নয়, নিয়ন্ত্রিত ব্যবহারেই সবচেয়ে বেশি লাভ হতে পারে।   

আরও পড়ুন:সাতসকালে কালীঘাট মেট্রোর লাইনে ঝাঁপ, ফের আত্মহত্যা এক ব্যক্তির

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget