এক্সপ্লোর

Do You Know : ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে 'বিষাক্ত' রাজা, মশা তাঁকে কামড়ালেই মরে যেত!

মাহমুদ বেগাদার নাম জানেন অনেকেই।  যিনি ইতিহাসের সবচেয়ে বিষাক্ত রাজা ছিলেন বলে কথিত আছে।

ইতিহাসে এমন অনেক রাজার নাম পাওয়া যায়, যাঁদের উপস্থিতি ছিল ভয়ঙ্কর। নমানসিকতা ছিল বিষাক্ত। কার্যকলাপ ছিল হিংস্র। তাঁদের বিষাক্ত বলা হত উপমা হিসেবে। সেই সব রাজার গল্প খুবই বিপজ্জনক। কিন্তু গুজরাতে এমন এক রাজা ছিলেন যিনি ছিলেন সত্যিই বিষাক্ত ! 

 মাহমুদ বেগাদার নাম জানেন অনেকেই।  যিনি ইতিহাসের সবচেয়ে বিষাক্ত রাজা ছিলেন বলে কথিত আছে। তিনি নাকি এতটাই বিষাক্ত ছিলেন, যে মশা কামড়ালে সেই মশাটাই মরে যেত। এমনকি তার শরীরে যে মাছি বসত তাও মারা যেত। মাহমুদ বেগাদা জন্মগতভাবে বিষাক্ত না হলেও শত্রুদের হাত থেকে বাঁচতে ছোটবেলা থেকেই একটু একটু বিষপান করতে শুরু করতেন। 

মাহমুদ বেগাদার শরীরে এমন বিষ এল কীভাবে ! 

মাহমুদ বেগাদা সম্পর্কে কথিত আছে যে, তাঁর শুভাকাঙ্ক্ষীরা শৈশব থেকেই তাঁকে বিষপান করাতেন, যাতে কেউ তাকে বিষ খাইয়ে হত্যা করতে না পারে। তবে এর ফলে তাঁর সারা শরীর এমনকী রক্তও বিষে ভরে গিয়েছিল। কিন্তু তিনি সেই বিষ নিয়ে বেঁচে ছিলেন কী করে তা অবশ্য জানা নেই। 

তিনি নাকি এতটাই বিষাক্ত ছিলেন, যে মশা, মাছিও তাঁর সংস্পর্শে এলে মারা যেত। এই কারণে, যখন একটি মাছি তাঁর শরীরে বসত, তখনই সেটি মরে যেত। কথিত আছে, শৈশবে তাঁকে হত্যা করার জন্য কেউ তাঁকে বিষ খাইয়েছিল, কিন্তু তিনি মারা যাননি। এরপর খাবারের সঙ্গে বিষ খাওয়া শুরু করেন।

কে ছিলেন এই মাহমুদ বেগাদা

মাহমুদ শাহ মাহমুদ বেগাদা নামে পরিচিত ছিলেন। তাঁর পুরো নাম ছিল 'আবুল ফাতহ নাসির-উদ্দিন মাহমুদ শাহ প্রথম। মাহমুদ বেগাদা ছিলেন গুজরাতের ষষ্ঠ সুলতান। খুব অল্প বয়সেই তাঁকে সিংহাসনে বসানো হয়। তিনি ১৪৯৮ থেকে ২৫ মে থেকে  ১৫১১ র ২৩ নভেম্বর পর্যন্ত গুজরাত শাসন করেছিলেন। তিনি গুজরাতের সুলতানদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট ছিলেন। তিনি যখন সিংহাসনে বসেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর, তিনি ৫২ বছর বয়স পর্যন্ত রাজত্ব করেন। 

কথিত আছে এই সুলতান আশেপাশের লোকদের আতঙ্কে রাখার জন্য এবং তাঁর শত্রুদের মনে ভয় সঞ্চার করতে ওই রকম একটি  বহিরঙ্গ তৈরি করেছিলেন। তাঁর বিশেষ জীবনযাপন এবং পোশাকের কারণে তাঁকে দেখতেও ভয়ঙ্কর মনে হত। কথিত আছে যে  তাঁর দরবারের পার্ষদরাও একই রকম পোশাক পরিধান করতেন, যাতে তাঁদের সবাইকে  বিপজ্জনক দেখায়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget