এক্সপ্লোর

Viral News: জীবিত নাকি মৃত? মারা গিয়েও বেঁচে উঠে 'শেষ' মেক্সিকোর ৩ বছরের খুদে

Girl Wakes Up At Funeral: ঠিক যেন 'জীবিত ও মৃত' গল্পের মতো। তাতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই'। মেক্সিকোর তিন বছরের খুদের গল্পটাও অনেকটা যেন সেরকম। 

মেক্সিকো সিটি: ঠিক যেন 'জীবিত ও মৃত' গল্পের মতো। তাতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই'। মেক্সিকোর (mexico) তিন বছরের খুদের গল্পটাও অনেকটা যেন সেরকম। কিন্তু শেষটা একটু অন্য রকম হতে পারত নাকি? 

কী হয়েছে?
'ভিলা দে রামোস'-র বাসিন্দা তিন বছরের এক খুদে হঠাতই পেটব্যথা (stomach ache), বমি (vomit), জ্বরে (fever( ভুগতে শুরু করায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকরা জানান, পেটে কোনও একটি সংক্রমণ হয়েছে তার। তবে হাসপাতালে ভর্তি করা সত্ত্বেও অসুস্থতা কমেনি, বরং দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একসময়ে তাকে 'মৃত' বলে ঘোষণাও করে দেন চিকিৎসকরা। পর দিন, শেষকৃত্যের সময় হঠাতই শিশুটির কফিনে বিন্দু বিন্দু জলীয় বাষ্প দেখতে পান এক জন। সন্দেহ দানা বেঁধেছিল তখনই। একটু পরে পরিবারের এক সদস্য দেখেন, খুদের চোখের পাতা নড়ছে। এতেই শেষ নয়। চমকের তখনও আরও বাকি। হঠাতই খুদের 'পালস'-ও পান এক জন। তা হলে কি এখনও জীবনের কিছুটা বাকি রয়ে গিয়েছে? আশায় বুক বেঁধে দ্রুত খুদেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে ফেরানোর চেষ্টাও করেন। কিন্তু এবার আর ফেরানো যায়নি। মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়, 'সেরিব্রাল এডিমা।'

শোকস্তব্ধ পরিবার...
তিন বছরের সন্তানের জীবন-মৃত্যু নিয়ে এমন টানাপড়েনে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ পরিবার। মৃতের মা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করেছেন। তাঁর খেদ, প্রথম যখন খুদেকে হাসপাতালে আনা হয়েছিল তখনই চিকিৎসা শুরুতে দেরি করেছিলেন ডাক্তাররা। অক্সিজেন দিতেও অনেক দেরি করা হয়েছিল। শেষমেশ অক্সিজেন চালু হলেও তার থেকে মিনিটদশেক পরে আইভি ফ্লুইড দেওয়া শুরু হয়। সব মিলিয়ে বিপুল দেরি। তবে স্বাস্থ্যকর্মীদের কারও বিরুদ্ধে কোনও ব্যক্তিগত রাগ নেই মৃতের মায়ের। শুধু চান, এমন আর কখনও যেন কারও সঙ্গে না হয়। আশা-আশঙ্কার দোলাচলের ওই কয়েকঘণ্টা যে কী ভাবে কেটেছে, সেটা এখও ভুলতে পারছেন না তিনি।
হয়তো কোনও দিনও ভুলতে পারবেন না। ঠিক যেমন গল্পের কাদম্বিনীকে পাঠকরা ভুলতে পারেননি। তবে খুদের মৃত্যু নিয়ে এমন টানাপড়েন? এখনও ভাবতে পারছেন না পরিজনরা।  

আরও পড়ুন:ঝাড়খণ্ডের বিধায়কের থেকে টাকা উদ্ধারের তদন্তে অসমের ব্যবসায়ীকে আজ ফের তলব সিআইডি-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget