এক্সপ্লোর

Himachal Pradesh News: নদীতে ধসে পড়ল ব্রিজের এক পাশের দেওয়াল! অল্পের জন্য বাঁচল চলন্ত ট্রেনের কয়েক হাজার যাত্রী ! হিমাচলে ভয়ঙ্কর ঘটনা

Himachal Pradesh Rail Bridge Collapse: এই ব্রিজের রিটেইনিং ওয়াল ধসে পড়ায় রেল ইনফ্রাস্ট্রাকচারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই ঘটনার ভয়ঙ্কর সব ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Rail Bridge Wall Collapse: সোমবার সকালে অবিরাম বৃষ্টিপাতের ফলে কাংড়া জেলার ধাঙ্গুর কাছে চাক্কি নদীর উপরে অবস্থিত একটি রেল ব্রিজের রিটেইনিং ওয়াল হঠাৎ ধসে পড়ল নদীতে। ট্রেনের যাত্রীদের মধ্যে এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত ট্রেনটি ঠিক সময়ে সেই ব্রিজ পার হয়ে যায়। ফলে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি।

হিমাচল প্রদেশ আর পঞ্জাব সীমান্তে অবস্থিত ধাঙ্গু, পাঠানকোটের মধ্য দিয়ে যাওয়া দিল্লি-জম্মু রেলপথের পাশেই অবস্থিত একটি ব্রিজ। এই ব্রিজটি এই রুটের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। আর এই ব্রিজের রিটেইনিং ওয়াল ধসে পড়ায় রেল ইনফ্রাস্ট্রাকচারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই ঘটনার ভয়ঙ্কর সব ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োগুলিতেই দেখা যাচ্ছে যে ট্রেনটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল আর ব্রিজ পেরনোর কিছুক্ষণের মধ্যেই সেই ব্রিজের একপাশের দেয়াল ধসে পড়ে নদীতে। এই অঞ্চলে অবৈধ খননকার্য এবং ইনফ্রাস্ট্রাকচার রক্ষণাবেক্ষণের প্রভাব নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে নানা মহলে। আর এই ভিডিয়ো ফুটেজটি উদ্বেগ তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে।

নুরপুরের পুলিশ সুপার অশোক রতন নিশ্চিত করেছেন যে প্রবল বৃষ্টিপাতের ফলে রিটেইনিং দেওয়ালটি ভেঙে পড়েছে। আর এই কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংলগ্ন ধাঙ্গু সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকী রেল কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে। ইন্দোরা মহকুমা শাসক সুরিন্দর ঠাকুর জানান, ‘আমরা এলাকায় কমলা সতর্কতা জারি করেছি। বৃষ্টির ফলে প্রচুর পরিমাণ জল জমে গিয়েছিল, আর এই কারণেই সেতুর এক পাশের দেয়াল ভেঙে পড়ে। সিভিল এনক্লেভ রোডেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই রাস্তাটি জনসাধারণের জন্য বন্ধ করে দিয়েছি।’

আশেপাশের গ্রামের ১৫০ জন স্কুলছাত্র যাতে নিরাপদ পথে যেতে পারে তা নিশ্চিত করার চেষ্টা চলছে, সামরিক হাসপাতালের সঙ্গে কথাবার্তা চলছে যাতে তাদেরকে সেই হাসপাতালের মাঠের মধ্য দিয়ে যাতায়াতের সুবিধে দেওয়া হয়। এমনকী সুরিন্দর ঠাকুর অতিরিক্ত খননকার্যকেও এই ধসের সম্ভাব্য কারণ হিসেবে মনে করেছেন।  

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget