এক্সপ্লোর

Balcony Garden: গাছের ছোঁয়ায় নতুন সাজে বারান্দা

Home Décor: ফ্ল্যাট যত ছোটই হোক। যদি একটুকরো ব্য়ালকনি বা বারান্দা থাকে। সেখানেই আপনি গড়ে তুলতে পারেন আপনার সাধের বাগান।

কলকাতা: বড় দালান, ছড়ানো উঠোন আর অনেকটা জমি নিয়ে বাগান। এমন বাড়ির স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু সাধ্য থাকে কই। অর্থ নেই, জমিও নেই। শহর বা শহরতলির ছোট ফ্ল্যাটেই জীবনযাপন। অনেকেরই বাগান করার শখ থাকলেও জায়গায় অভাবে সেই শখ অপূর্ণ রয়ে যায়। 

কিন্তু উপায় রয়েছে:
সব আবাসনে ছাদ বা কমন স্পেসে বাগান করা যায় না। ফলে ঘরের কোণেই বাগান করা বা গাছ লাগাতে হয়। ফ্ল্যাট যত ছোটই হোক। যদি একটুকরো ব্য়ালকনি বা বারান্দা থাকে। সেখানেই আপনি গড়ে তুলতে পারেন আপনার সাধের বাগান।

যত্ন অনেক বেশি:
যেহেতু টবে বা ওই জাতীয় পাত্রে মাটি রেখে বাগান করছেন। যত্নও অনেক বেশি লাগে। বারান্দার ধুলোবালি আসে, বিশেষ করে রাস্তার পাশে যদি বাড়ি হয়। প্রথমেই চেষ্টা করতে হবে যতটা সম্ভব ধুলোবালি ও ধোঁয়া টেকানো যায়। 

জায়গা বুঝে গাছ বাছাই:
যেকোন জায়গায় যেকোনও গাছ লাগালে চলবে না। বারান্দায় কতটা রোদ আসে, কখন রোদ আসে। বছরের কোন সময় রোদ আসে তা ভেবে গাছ বাছতে হবে। যদি রোদ না আসে, তাহলেও সেইরকম গাছ বেছে লাগানো যায়। যদি বারান্দায় রোদ ও হাওয়ার প্রাচুর্য থাকে, অপরাজিতা, টগর, জুঁই বা এই ধরনের ফুলের গাছ লাগাতে পারবেন। যদি সেরকন রোদ না ঢোকে, তাহলে মানিপ্ল্যান্ট, এরিকা, পাম বা সাকুলেন্ট গোত্রের গাছ রাখতে পারেন।

নিয়মিত পরিচর্যা:
সময় করে দেখভাল করতে হবে। অনেকসময় পোকার আবির্ভাব দেখা যায়। সেক্ষেত্রে সঠিক ওষুধ প্রয়োগ করতে হবে। ঠিকমতো জল দিতে হবে। গরম ও শীতে জলের প্রয়োজন আলাদা হয়। মাটি পরখ করে জল বা সার দিতে হবে।

সাজসজ্জা:
গাছ রাখার জন্য় নানারকমের টব বা পাত্র পাওয়া যায়। বিভিন্ন রঙের টব, নুড়ি দিয়েও সাজানো যায়। বিভিন্ন দোকান তো বটেই, অনলাইনেও মেলে এই জিনিস। সেসব দিয়ে সহজেই সাজিয়ে নিতে পারবেন ঘরের কোণের বাগান। একটু দেখে নিলেই নিজেই শিখে নেওয়া যায় বাগান দেখভালের কাজ। ফ্ল্যাটের চেহারা তো বদলাবেই, সঙ্গে ভাল থাকবে মনও।

আরও পড়ুন: ডিজিট্যাল লেনদেনে অভ্যস্ত ? এক ভুলেই হতে পারেন সর্বস্বান্ত, অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি

 

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget