এক্সপ্লোর

Air India: মাঝ আকাশে বিমানের আপদকালীন দরজায় 'রহস্যজনক শব্দ' ! আতঙ্কে-ভয়ে পরপর অভিযোগ এয়ার ইন্ডিয়ার যাত্রীদের

Hong Kong-bound Air India Plane: দিল্লি থেকে টেক অফের এক ঘণ্টা পরেই যাত্রীদের একজন লক্ষ্য করেন যে এই শব্দ ভেসে আসছে আপদকালীন দরজার কাছ থেকে, এই দরজার ভিতরের পার্টগুলি অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল।

Air India Flight: ১২ জুন আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে ভয়াবহ দুর্ঘটনার পরে যাত্রীদের মধ্যে এখনও আতঙ্কের রেশ কাটেনি। এই দুর্ঘটনায় ২৪১ জন ব্যক্তি মারা গিয়েছেন। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানে (Air India) এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর থেকেই বিমানের পরিচালন ব্যবস্থা বা যান্ত্রিক ত্রুটি নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। এবারে এয়ার ইন্ডিয়ার একটি হংকংগামী বিমানে যাত্রীদের অভিযোগ উঠে এল। মাঝ আকাশে ওড়ার সময়েই যাত্রীদের থেকে অভিযোগ (Air India Flight) এল যে বিমানের আপদকালীন দরজায় অদ্ভুত ধরনের শব্দ আসছে। আর সেটি ভিতর থেকে খানিক ক্ষতিগ্রস্ত হয়ে আছে।

সূত্র অনুসারে, ১ জুন এই ঘটনাটি ঘটেছিল যখন এয়ার ইন্ডিয়ার এআই-৩১৪ বিমানটি দিল্লি থেকে হংকং-এর পথে উড়ান নিয়েছিল। সেই বিমানে যাত্রীরা জানায় যে এই অভিযোগ করা সত্ত্বেও কেবিন ক্রু কোনও পদক্ষেপ করেননি, এবং শব্দ আটকাতে একটা পেপার ন্যাপকিন সেই দরজার খাঁজে আটকে রেখেছিলেন।

দিল্লি থেকে টেক অফের এক ঘণ্টা পরেই যাত্রীদের একজন লক্ষ্য করেন যে এই শব্দ ভেসে আসছে আপদকালীন দরজার কাছ থেকে, এই দরজার ভিতরের পার্টগুলি অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল। যদিও সেই বিমানটি হংকংয়ে নিরাপদ অবস্থাতেই নেমে আসে।

এয়ার ইন্ডিয়া বিবৃতি জারি করেছে

এয়ার ইন্ডিয়া এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে যে সেই বিমানে কোনও ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়নি এই আপদকালীন দরজার শব্দের কারণে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, এই বিমান টেক অফ করার আগে নানাভাবে সেটিকে পরীক্ষা করে নেওয়া হচ্ছিল। একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, 'নিরাপত্তার বিষয়গুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উড়ানের জন্য অনুমোদন দেওয়ার আগে একটি বিমান একাধিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যায়। ১ জুন ২০২৫ তারিখে দিল্লি থেকে হংকংগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৩১৪ উড়ানের আগে এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই গিয়েছিল।'

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে এর পাশাপাশি উড়ানের মাঝখানেই সুন্দরভাবে সাজানো আপদকালীন দরজার মাঝখান থেকেই একটি হিসহিস শব্দ বেরোতে শুরু করে এবং নিরাপত্তার কোনও ঝুঁকি আছে কিনা তা জানার জন্য বোঝার জন্য কেবিন ক্রু সদস্যরা সেই শব্দ কমানোর চেষ্টাও করেন। তবে বিবৃতিতে সংস্থা জানিয়েছে যে রিটার্ন বিমানে এরকম কোনও শব্দ পাওয়া যায়নি এয়ার ইন্ডিয়ার এই নির্দিষ্ট বিমানে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget