এক্সপ্লোর

Influencers Reel: মন্দিরের পুণ্য জলাশয়ে পা ডুবিয়ে রিল! ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা, প্রাঙ্গণ পরিশোধন শুরু!

Instagram Influencers: জানানো হয়েছে, এক অ-হিন্দু মহিলা ভ্লগার মন্দিরের পুকুরে পা ধুয়ে রিল ভিডিও বানিয়েছিলেন। সেই কারণেই মন্দিরের আচার-বিধি লঙ্ঘিত হয়েছে।

নয়া দিল্লি: বেশিরভাগ মন্দির প্রাঙ্গণে সাধারণত ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। অনেকসময় সেই নিয়ম মেনে চলেন অনেকে। কিন্তু অনেক জায়গাতেই সোশাল মিডিয়ায় ভিডিও কিংবা রিল বানানো চলতে থাকে। এবার কেরালার গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে এমনই একটি ঘটনা ঘটেছে।  সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং প্রাক্তন বিগ বস মালায়ালাম প্রতিযোগী জেসমিন জাফরের একটি ভাইরাল ইনস্টাগ্রাম রিল একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে, যার ফলে মন্দির কর্তৃপক্ষ ছয় দিনের শুদ্ধিকরণ অনুষ্ঠান শুরু করেছে।

জানানো হয়েছে, এক অ-হিন্দু মহিলা ভ্লগার মন্দিরের পুকুরে পা ধুয়ে রিল ভিডিও বানিয়েছিলেন। সেই কারণেই মন্দিরের আচার-বিধি লঙ্ঘিত হয়েছে। আর এই খবর সামনে আসার পরেই শুদ্ধিকরণ করা হয়েছে।

জেসমিন মন্দিরের পবিত্র পুকুরে পা ডুবিয়ে রিল বানান। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক! জনরোষের পর, গুরুয়ায়ুর দেবস্বম জানিয়েছে, আজ থেকে শুরু হচ্ছে ১৮টি বিশেষ পূজা এবং ১৮টি শিবলি সহ ছয় দিনের শুদ্ধিকরণ অনুষ্ঠানের ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে, মন্দিরে দর্শন সীমিত থাকবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই শুদ্ধিকরণে গত ছ’দিনের পুজো পুনরায় করা হবে। যার মধ্যে রয়েছে মোট ১৮টি পুজো ও ১৮টি শীভেলি।                        

দেবস্বম প্রশাসক ও বি অরুণকুমার গুরুয়ায়ুর মন্দির থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, মন্দির পুকুরের পবিত্রতা লঙ্ঘন ছাড়াও এটি হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধাচরণ, যেখানে মন্দিরের নির্দিষ্ট অঞ্চলে ছবি তোলা ও ভিডিও করার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

উল্লেখ্য, মন্দির প্রাঙ্গণে নিয়ম লঙ্ঘন করার ঘটনা এই বছরে এটাই প্রথম নয়। সম্প্রতি, তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার আন্নামালাই মন্দিরে বসে এক ব্যক্তি আমিষ খাবার খাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে মন্দিরের বাইরের প্রাঙ্গণে। সেখানে ভক্তদের উপস্থিতিতে ওই ব্যক্তিকে খাবার খেতে দেখা যায়।

এদিকে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে, জেসমিন জাফর জনসমক্ষে ক্ষমা চেয়ে বলেন, তার কর্মকাণ্ড তাঁর অজ্ঞতা থেকে হয়েছে। কারও ভাবাবেগকে আঘাত করার কোনও উদ্দেশ্য তার ছিল না। গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দির হল কেরালার গুরুভায়ুরের ছোট্ট শহরে অবস্থিত ভগবান গুরুভায়ুরাপ্পনের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনালয়।                                      

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget