এক্সপ্লোর

Cyclone Dana: ঘূর্ণিঝড়ে প্রাণের ঝুঁকি নিয়ে আহত রোগীকে বাঁচালেন অ্যাম্বুলেন্স চালক, মিলল পুরস্কার

Inspirational Story: ঘূর্ণিঝড় চলার সময়েই নিজের প্রাণের ঝুঁকি (Inspirational Strory) নিয়ে এক আহত রোগীর প্রাণ বাঁচালেন এক সামান্য অ্যাম্বুল্যান্স চালক। নায়কোচিত কাজের মিলল পুরস্কারও।

ভুবনেশ্বর: সাইক্লোন ডানার দাপট চলেছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা জুড়ে। সতর্কতা (Cyclone Dana) নেওয়া হয়েছিল আগে থেকেই। ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কিছু এলাকায়। জলমগ্ন হয়ে গিয়েছে বহু এলাকা। আর এই ঘূর্ণিঝড় চলার সময়েই নিজের প্রাণের ঝুঁকি (Inspirational Strory) নিয়ে এক আহত রোগীর প্রাণ বাঁচালেন এক সামান্য অ্যাম্বুল্যান্স চালক। নায়কোচিত কাজের মিলল পুরস্কারও। ওড়িশার কেঁদড়াপাড়া জেলার অন্তর্গত কাঠুয়াগণ্ডা নামের একটা ছোট্ট গ্রামেই ঘটেছে এই ঘটনা। অ্যাম্বুলেন্স চালকের নাম মানস কুমার মল্লিক। তিনি ওড়িশার রাজনগরের ১০৮ নং অ্যাম্বুলেন্সের একজন কর্মী তথা চালক। গুরুতর আহত এক রোগীকে তিনিই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে দুরূহ সাহসিকতার পরিচয় দিয়েছেন।

শুক্রবার মানসের কাছে সকাল সাড়ে সাতটার সময় ফোন আসে আর তখনই মানস ও তাঁর দলবল অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়েন। তখনও তুঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট। গাছ উপড়ে পড়ে রাস্তা আটকে যাওয়ায় যে গ্রামে যাওয়ার তাঁর ২ কিমি আগে থেকেই গাড়ি থামিয়ে দিতে হয় তাঁকে। কিন্তু তাতেও দমে যাননি মানস। গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে নিজেই চলে যান সেই রোগীর বাড়ি। রোগীর অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। মানস ও তাঁর সহকর্মী নকুল চরণ মল্লিক বুঝতে পেরেছিলেন যে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দরকার সেই রোগীকে।

কর্দমাক্ত, পিছল রাস্তা পেরিয়ে ভারী বৃষ্টির মধ্যে প্রবল হাওয়ার বেগ সামলে সেই রোগীর বাড়িতে পৌঁছান মানস ও নকুল। সেখানে গিয়ে তারা দেখেন রোগী ইতিশ্রী রাউতের অবস্থা খুবই সঙ্কটজনক। পড়ে গিয়ে গুরুতরভাবে পিঠে চোট পেয়েছেন তিনি। কোনো অস্বস্তি ছাড়াই মানস তাঁকে দুই হাতে পাঁজাকোলা করে তুলে নেন এবং অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে চলেন।

শুধু তাই নয়, রাজনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়াটাও খুব একটা সহজ ছিল না। কিন্তু তাতেও একটুও দমে যাননি মানস। তাঁর এই স্বার্থহীন প্রয়াস শুধু যে ইতিশ্রীর জীবন বাঁচাল তাই নয়, বরং বহু মানুষের মনে গর্বের জায়গা করে নিয়েছেন তিনি। সমাজমাধ্যমে তাঁর এই নায়কোচিত কাজের ভিডিয়ো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আর তুমুল প্রশংসিত হয় তাঁর এই সাহসিকতা। ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিদার কাছ থেকেও ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সেই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে গাড়ি পরিস্কার করার সময় তিনি দেখতে পান সেখানে ৬৫০০ টাকা পড়ে আছে, সেই টাকাও একটুও দ্বিধা না করে ফেরত দিতে চলে যান তিনি।

তাঁর বাড়িতেও রয়েছেন একজন ক্যানসারের রোগী, ফলে মানস ঘূর্ণিঝড়ের সময় মানুষের সেবা করার জন্য সাহায্য করার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবায় যোগ দেন। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মেহালিং নিজে মানসের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁর মানবহিতকর কাজের প্রশংসা করেছেন।

আরও পড়ুন; Mobile Games Addiction: বাচ্চাদের মোবাইল গেমসের আসক্তি দূর করবেন কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget