এক্সপ্লোর

Viral News: এখানে গুগল ম্যাপ দেখলেই সর্বনাশ! ঠিক রাস্তা চিনবেন কীভাবে?

Wrong Google Navigation: 'গুগল ভুল...' ঠিক রাস্তা চেনাতে পোস্টার স্থানীয়দের! কোথায়?

কলকাতা: অচেনা রাস্তায় যেতে এখন ভরসা নেট। আরও ভাল করে বললে গুগল ম্যাপ (Google Map)। কিন্তু গাইডই যদি রাস্তা ভুল করে? অনেকেরই অভিজ্ঞতা রয়েছে গুগল ম্যাপ মেনে রাস্তা ব্য়বহার করে দিকভুল হওয়ার। অথবা এমন রাস্তার মুখে পড়তে হয়েছে যেটা গাড়ি যাওয়ারই নয়। পুরনো তথ্য, জিপিএস-এর ভুল বা সফটঅয়্যার বা যান্ত্রিক কোনও সমস্যার জন্য় এমন বিড়ম্বনার মুখে পড়তে হতেই পারে। তা থেকে বাঁচতে ভরসা সেই পুরনো পদ্ধতি, অর্থাৎ স্থানীয় মানুষের সাহায্য। কর্নাটকের কোডাগু (Kodagu in Karnataka) জেলায় দেখা গিয়েছে এমনই ছবি।

সেখানে ক্লাব মাহিন্দ্রার একটি রিসর্টে যেতে গিয়ে প্রায়শই ভুল পথে (Wrong Google Navigation) চলে যান পর্যটকরা। গুগল ম্যাপের কোনও সমস্যার কারণেই এমনটা হয়ে থাকে। পর্যটকদের সেই সমস্যার হাত থেকে বাঁচাতে হাতে লিখে একটি সাইনবোর্ড তৈরি করেছেন স্থানীয়রা। সেখানে লেখা, 'গুগল ভুল। এই রাস্তায় ক্লাব মাহিন্দ্রায় যায় না।' সেই ছবি ভাইরাল নেটদুনিয়ায়। স্থানীয় বাসিন্দারাই এই বোর্ড লাগিয়েছেন। সেখানে পর্যটকরা প্রায়শই ভুল রাস্তায় পৌঁছে যান। আর তারপর দ্বারস্থ হন গ্রামবাসীদের। রোজই নাকি পথ দেখাতে দেখাতে ক্লান্ত তাঁরা। তাই এবার সমস্যার সমাধান করতে নিজেরাই সাইনবোর্ড তৈরি করেছেন। যাতে আর কোনও পর্যটকের ভুল রাস্তায় (Google Wrong Direction) পৌঁছে ভোগান্তি না হয়। শুধু গুগলের ভুল বলেই ক্ষান্ত হননি, বাতলে দিয়েছেন ঠিক রাস্তাটাও। 

Kodagu Connect নামের একটি X হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ওই সাইনবোর্ডের ছবিটি। বোর্ডে লেখা রয়েছে, 'Google is wrong. This road does not go to Club Mahindra'   

সেই পোস্ট নিয়ে অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা লিখেছেন। অনেকেই বলেছেন আরও নানা সমস্যার কথা। একজন লিখছেন, 'আমার মতো যাঁরা গুগল লোকাল গাইড তাঁরা এই ভুল শুধরে দিতে পারেন। কিন্তু গুগলের অ্যাডমিন টিম আছে যাঁরা এই আবেদনগুলি বাতিল করে দেন। তার চেয়ে বরং গুগল থেকে উড়ে এসে কেউ এটা ঠিক করুন। আর ততদিন লোকজন অভিসম্পাত করে যাবেন।' অনেকে জানিয়েছেন, কোনও পাহাড়ি এলাকায় গেলে তাঁরা গুগলের তথ্যকে একেবারেই ভরসা করতে পারেন না। তিনি লিখছেন, 'পাহাড়ি এলাকায় উঠলেই গুগল ভুল তথ্য দেখায়। একবার আমাদের ৮০ কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হয়েছিল ভুল নেভিগেশনের (Wrong Navigation in Google Map) জন্য়। পরে স্থানীয় একজন ঠিক রাস্তা চিনিয়ে দেন।' আরও একজন লিখেছেন তাঁর অভিজ্ঞতার কথা। তিনি নাকি গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে কাঁচা রাস্তায় আটকে গিয়েছিলেন। 

বেশ কিছুদিন আগে এমনই একটি ঘটনার কথা সামনে এসেছিল অস্ট্রেলিয়ায়। সেখানে দুইজন পর্যটক গুগল ম্য়াপ দেখে যেতে গিয়ে বনের রাস্তায় পৌঁছে গিয়েছিলেন।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget