এক্সপ্লোর

Viral News: তিনবেলা ম্যাগি ছাড়া কিছুই রাঁধেন না স্ত্রী, ডিভোর্স চেয়ে আদালতে স্বামী

Viral News: 'স্বামীর কথায় তাঁর স্ত্রী ম্যাগি ছাড়া অন্য কোনও খাবার রাঁধতে পারেন না। জলখাবার, লাঞ্চ, ডিনার, সবেতেই ম্যাগি খেতে হত। বাজার গিয়েও নাকি কেবল ম্যাগিই আনতেন স্ত্রী।'

কর্ণাটক: সকাল, দুপুর, রাত। তিনবেলা শুধু ম্যাগি ম্যাগি আর ম্যাগি (Maggi)। এছাড়া আর কিছুই রাঁধেন না স্ত্রী। ব্যাস। ওমনি ইনস্ট্যান্ট নুডলসে (Instant Noodles) তিতিবিরক্ত হয়ে ইনস্ট্যান্ট ডিভোর্স (Instant Divorce) ঘোষণা করে বসলেন কর্ণাটকের বল্লরির (Ballari) যুবক। অ্যাঁ নয়, হ্যাঁ। সত্যিই এমন কাণ্ড ঘটিয়েছেন এক দম্পতি।

'ম্যাগি কেস'

সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন সবকিছুই চটজলদি। কত তাড়াতাড়ি রান্না সেরে, খেয়ে কাজে মন দেওয়া যায় সেই চিন্তায় থাকেন সকলে। ফলে এখন ইনস্ট্যান্ট নুডল ম্যাগির চাহিদাও আকাশছোঁয়া। দুই মিনিটে ম্যাগি তৈরিও হয়ে যায়, খেলে পেটও ভরা থাকে অনেকক্ষণ। সেই টোটকাই কাজে লাগাচ্ছিলেন এই স্ত্রী। এছাড়া তার আরও এক 'দোষ', তিনি আর কিছু রাঁধতে জানেন না।

এইসব দেখেই বিচারপতি এমএল রঘুনাথের দ্বারস্থ তাঁর স্বামী। ডিভোর্স চাই তাঁর। বিচারপতির কথায়, 'স্বামীর কথায় তাঁর স্ত্রী ম্যাগি ছাড়া অন্য কোনও খাবার রাঁধতে পারেন না। জলখাবার, লাঞ্চ, ডিনার, সবেতেই ম্যাগি খেতে হত। বাজার গিয়েও নাকি কেবল ম্যাগিই আনতেন স্ত্রী।' একইসঙ্গে তিনি জানান যে 'ম্যাগি কেস'-এর সমাধান করা যায়নি এবং মিউচুয়ালি তাঁরা বিচ্ছেদে মত দেন।

মাইসুরু জেলায় পাঁচটি পারিবারিক আদালত রয়েছে, প্রতিটিতে প্রায় ৫০০টি করে বিবাহ সংক্রান্ত মামলা রয়েছে এবং তাদের মধ্যে প্রায় ৮০০টি বিবাহ বিচ্ছেদের জন্য মামলা রয়েছে।

বিচারপতির কথায়, 'বিগত কিছু বছরে বিবাহ বিচ্ছেদের মামলা প্রচুর বেড়েছে। সাধারণত দম্পতিকে এক বছর অন্তত এক ছাদের তলায় থাকতে হয় ডিভোর্স নেওয়ার আগে। যদি এমন কোনও আইন না থাকত তাহলে হয়তো বিয়ের পিঁড়ি থেকেই সোজা বিচ্ছেদের মামলা করতে দেখা যেত।'

কিন্তু স্ত্রী বা মহিলা মানেই কি তাঁকে সব রান্নাবান্না জানতে হবে? আর তা না জানলেই বিচ্ছেদের পেপার ধরানো হবে হাতে? এই সমস্ত প্রশ্ন যখন উঠছে তখন এই কথাও বলা হচ্ছে যে এখন মহিলারা সফল ও সাবলম্বী হওয়ায় বিবাহ বিচ্ছেদ তাঁদের ভীত করতে পারে না।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget