এক্সপ্লোর

Viral News: ঘুমিয়ে ঘুমিয়েই ১০০০ সংস্থায় চাকরির আবেদন, সকাল হতেই চমকে গেলেন যুবক; কী হয়েছে ?

Job Application: রেডিট প্ল্যাটফর্মে এই অভিজ্ঞতা জানিয়ে ব্যক্তি বলেন, বাড়িতে বসেই তিনি এই এআই বট বানিয়ে ফেলেছিলেন এবং তা তাঁকে চাকরি খুঁজতে অনেক সহায়তা করেছে।

Job Application: কৃত্রিম বুদ্ধিমত্তা এসে আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে যেন। পরিশ্রম আর সেভাবে করতেই হয় না। আর যে কাজ (Viral News) মানুষের করতে কয়েক ঘণ্টা লাগত, সেই একই কাজ মুহূর্তের মধ্যে করে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কনটেন্ট ক্রিয়েশন হোক, স্ক্রিপ্ট লেখা হোক কিংবা চাকরির জন্য সিভি তৈরি করাই হোক, এই কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকক্ষেত্রেই মানুষের কাজ সহজ করে দিয়েছে। এমনই কৃত্রিম বুদ্ধিমত্তার (Job Application) সাহায্যে এক ব্যক্তি ১ হাজারেরও বেশি সংস্থায় চাকরির আবেদন করেছিলেন, আর ঘুম থেকে উঠেই চমকে যান তিনি। সমাজমাধ্যমে এই ব্যক্তির পোস্টকে ঘিরেই তুমুল শোরগোল চলছে। এআইকে তিনি নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেলেছেন এভাবেই।

ঘুমিয়ে ঘুমিয়েই ১০০০ চাকরির আবেদন

এখন কোনো চাকরির জন্য আবেদন করা মোটেও কঠিন কাজ নয়। কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে এই কাজ করতে হয়, একটু ভুল হলেই আবেদন বাতিল হয়ে যেতে পারে। সারা দিন রাত পরিশ্রম করেন অনেকেই একটি চাকরি পাওয়ার জন্য। এমনকী রাতের ঘুমও উড়ে যায় তাদের। আর এদিকে এই ব্যক্তি রাতে ঘুমাতে ঘুমাতেই ১ হাজারেরও বেশি চাকরিতে আবেদন করলেন আর তাও এর জন্য একটি আলাদা এআই বট বানিয়েছিলেন তিনি। সেই ব্যক্তির হয়ে সব কাজ করে দিয়েছে।

রেডিট প্ল্যাটফর্মে এই অভিজ্ঞতা জানিয়ে ব্যক্তি বলেন, বাড়িতে বসেই তিনি এই এআই বট বানিয়ে ফেলেছিলেন এবং তা তাঁকে চাকরি খুঁজতে অনেক সহায়তা করেছে। আর তিনি বিছানায় যখন ঘুমিয়েছিলেন, সেই সময় সমস্ত কাজ এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই করে দিয়েছে।

এক মাসে ৫০ ইন্টারভিউতে ডাক

রেডিটে এই ব্যক্তি জানান, এই এআই বট আদপে ব্যক্তির বা প্রার্থীর সমস্ত তথ্য যাচাই করে, চাকরির যে বিবরণ তা খুঁটিয়ে পড়ে এবং সেই ভিত্তিতে আলাদা আলাদা সিভি প্রস্তুত করে। এমনকী আলাদা আলাদা কভার লেটারও তৈরি করে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী সিভি প্রস্তুত করে আবেদন পাঠায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়াও চাকরিদাতার জটিল প্রশ্নের উত্তরও দিয়ে দেয় এই এআই বট। তিনি জানিয়েছেন, এক মাসের মধ্যে ৫০টিরও বেশি ইন্টারভিউর ডাক পেয়েছেন তিনি যা এক কথায় অসম্ভব।

আরও পড়ুন: Gold Rate: সপ্তাহান্তে সোনা কিনতে চান ? বাংলায় আজকের দামে কিনলে কত সাশ্রয় হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget