এক্সপ্লোর

Viral News: বাগদানের 'আংটি' তুলে আনতে মহাসাগরে ঝাঁপ, ফ্লরিডার যুবককে নিয়ে হইচই নেটদুনিয়ায়

Man Jumps Into Ocean:অ্যাটলান্টিক মহাসাগর, বোট, সূর্যাস্ত, সঙ্গে প্রেমিকা! বাগদানের জন্য 'প্রোপোজ' করার আদর্শ সময়। হাঁটু গেড়ে সেটাই করতে যাচ্ছিলেন স্কট ক্লাইন। হঠাৎ বিপত্তি।

তাল্লাহাসে (ফ্লরিডা): অ্যাটলান্টিক মহাসাগর (atlantic ocean), বোট, সূর্যাস্ত (Sunset), সঙ্গে প্রেমিকা (girlfriend)! বাগদানের (engagement) জন্য 'প্রোপোজ' (propose) করার আদর্শ সময়। হাঁটু গেড়ে সেটাই করতে যাচ্ছিলেন স্কট ক্লাইন। হঠাৎ বিপত্তি। হাত ফসকে আংটি-সমেত (ring) গোটা বাক্স অ্য়াটলান্টিকের জলে পড়ে (fell) গেল। এবার? তবে কি এত আয়োজন নিরর্থক হয়ে যাবে? কিছু না ভেবেই কনকনে ঠাণ্ডা জলে ঝাঁপ (dive) দিলেন স্কট। অতঃপর...'বিজয়হাসি'। কিন্তু মহাসাগরের জল থেকে যে ভাবে তিনি আংটি তুলে (brought back) এনে 'প্রোপোজ'-পর্ব শেষ করলেন তাতে মুগ্ধ নেটদুনিয়া (net)।

কী হয়েছিল?
ফ্লরিডার বাসিন্দা স্কট ক্লাইনকে নিয়ে আপাতত মেতে রয়েছেন নেটিজেনদের অনেকেই। নিজের ফেসবুক প্রোফাইলেই গোটা ঘটনাটির ভিডিও দিয়েছেন তিনি। কী দেখা যাচ্ছে তাতে? বান্ধবী সুজি টাকারকে নিয়ে দুরন্ত দৃশ্য উপভোগ করছেন স্কট। প্রথম দর্শনে অনেকেরই 'টাইটানিক' ছবির জ্য়াক-রোজের কথা মনে পড়ে যেতে পারে। ফিল্মে জাহাজের ডেকের সামনে দুই তরুণ-তরুণীকে যে ভাবে হাত মেলে দাঁড়াতে দেখা গিয়েছিল, সেই ভাবেই দাঁড়িয়েছিলেন সুজির সঙ্গে দাঁড়িয়েছিলেন স্কট। কী আশ্চর্য সমাপতন! ফিল্মের গল্পের মতো এখানেও সামনে সেই অ্য়াটলান্টিক। সূর্যাস্ত হচ্ছে, দুহাত মেলে সেই দৃশ্য উপভোগ করছেন দুজন। হঠাৎ পকেট থেকে একটি বাক্স বের করে আংটি পরাতে গেলেন স্কট। কিন্তু একী! মুহূর্তের মধ্যে সেটি ফসকে গিয়ে পড়ে অ্যাটলান্টিক মহাসাগরের জলে। ঢেউয়ের সঙ্গে তাল রাখতে পারেননি স্কট। তাতেই বিপত্তি।
কিন্তু জীবনের এক অমূল্য মুহূর্ত তো এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। কিছু না ভেবেই অ্যাটলান্টিক মহাসাগরের কনকনে জলে ঝাঁপ দিলেন ফ্লরিডার বাসিন্দা ওই যুবক। প্রেমের কাছে হার মানল মহাসাগরের জলের তোড়। বাগদানের আংটি পেয়ে গেলেন তিনি। 

ক্যামেরাবন্দি করলেন কে?
এমন বাগদান-পর্বটি ক্যামেরাবন্দি করেছিলেন ওই যুবকেরই এক বন্ধু। তিনিই স্কটকে বোটে তুলতে সাহায্য় করেন। পরিস্থিতি কিছুটা ঠিকঠাক হলে হাঁটু গেড়ে বসে সুজিকে 'প্রোপোজ'- করেন যুবক। সুজি অবশ্যই সায় দিয়েছেন স্কটের প্রস্তাবে। কিন্তু গোটা ঘটনায় হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় তাঁর। পরে এক মার্কিন দৈনিককে স্কট বলেন, 'ডেকে ধাক্কা খেয়ে আংটিটা ছিটকে পড়ে গিয়েছিল। তবে ভাগ্যক্রমে কিছুক্ষণ জলের উপর ভেসেছিল। তাই ঝাঁপ দিয়েই ওটা তুলে আনার সময় পেয়েছি। তবে তার পর সবটা মনে নেই। শুধুমাত্র আংটিটা উদ্ধার করার কথাই মাথায় এসেছিল। মহাসাগরে যে ঝাঁপ দিচ্ছি, এটা তখন খেয়ালই করিনি। বরাতজোরে ওটা ফেরত পেয়েছি।'

আরও পড়ুন:ফের উত্তপ্ত গড়িয়া, নরেন্দ্রপুরের পর ফের বোমবাজি, পঞ্চায়েত ভোটের আগে ত্রস্ত এলাকা

 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget