এক্সপ্লোর

Viral Video: সিংহ শাবককে পোষ মানাতে গিয়ে এ কী অবস্থা ব্যক্তির! ভিডিও ভাইরাল

Offbeat: এক ব্যক্তি সিংহ শাবককে পোষ মানাতে চাইছিলেন। তারপর যা ঘটল, সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা: 'বন্যেরা বনে সুন্দর। শিশুরা মাতৃক্রোড়ে'। গৃহপালিত পশু পাখীদের কথা আলাদা। আর বন্য পশু পাখীদের কথা আলাদা। বাঘ, সিংহর মতো পশুরা বনেই থাকার। পোষ্য হিসেবে নয়। ব্যক্তিগতভাবে কোনও ব্যক্তি বাঘ, সিংহকে বাড়িতে রাখতে পারেন না। তা বেআইনি। সরকারের কাছ থেকে অনুমতি প্রয়োজন ওদের বাড়িতে রাখতে গেলে। কিন্তু কিছু কিছু মানুষ ওদের পোষ মানাতে চান জোর করে। আর তাতেই ঘটে বিপত্তি। এবারও তেমনই ঘটনা ঘটল। এক ব্যক্তি সিংহ শাবককে (Lion Cubs) পোষ মানাতে চাইছিলেন। তারপর যা ঘটল, সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

সিংহ শাবককে পোষ মানাতে চাওয়ার ভিডিও ভাইরাল-

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়ির বাইরের দিকের সামনের অংশের উপর বসে রয়েছে দুটি সিংহ শাবক। এত ব্যক্তি সিংহ শাবক দুটির মাথায় হাত বোলাচ্ছিলেন। একটি শাবক ওই ব্যক্তির আদর উপভোগ করলেও অন্যটির যে মোটেই ভালো লাগছিল না, তা বোঝা যাচ্ছিল সেটির আচরণেই। ওই ব্যক্তি যতক্ষণ সিংহ শাবক দুটির মাথায় হাত বোলাচ্ছিলেন, সেটি ক্রমশ রেগে গিয়ে তার রাগ প্রকাশ করছিল। পর মুহূর্তেই দেখা যায়, রেগে যাওয়া সিংহ শাবকটি আচমকা আরও রেগে যায়। আর তাতেই ভয় পেয়ে সরে যান ওই ব্যক্তি। যদিও শাবকটি ওই ব্যক্তিকে কামড়ে দেয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। পোস্ট হওয়ার পর থেকে তাতে লাইক কমেন্টে ভরে যায়। নেটিজেনরা ওই ব্যক্তির উদ্দেশে নানা মন্তব্য করেছেন। বন্য প্রাণীকে জোর করে পোষ মানাতে চাওয়া যে সঠিক নয়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তাঁরা। কেউ তাঁকে সাবধান করে মন্তব্য করেছেন যে, আর কখনও এমন চেষ্টা না করতে। আবার কেউ মন্তব্য করেছেন, বাঘ, সিংহ, চিতা, জাগুয়ারের মতো পশুরা বন্য। ওরা পোষ্য নয়। 

আরও পড়ুন - Kitchen Hacks: মটন কিছুতেই নরম হচ্ছে না? সহজ পদ্ধতিগুলো জানা আছে?

প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি সিংহ শাবকের তার মায়ের সঙ্গে খেলার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্য। সেখানে দেখা গিয়েছে, খাঁচার ভিতর বসে রয়েছে একটি সিংহী (Lioness)। পিছন দিক থেকে গুটিগুটি পায়ে এগিয়ে আসছে একটি সিংহ শাবক (Lion Cub)। সামনের দিক থেকেও মায়ের দিকে এগোতে দেখা গিয়েছে একটি সিংহ শাবককে। সে অবশ্য স্বাভাবিক ভাবেই মায়ের দিকে এগোচ্ছিল। গণ্ডগোল ঘটিয়েছে পিছনের দিক থেকে এগিয়ে আসা সিংহ ছানাটিই। গুটিগুটি পায়ে এগিয়ে এসে একেবারে মায়ের গায়ের উপর লাফিয়ে উঠেছে সে। অন্যমনস্ক থাকায় সিংহীটিও বেশ চমকে গিয়েছে প্রথমে। পরমুহূর্তেই অবশ্য সন্তানের কাণ্ডকারখানা বুঝতে পেরেছে সে। সেই সঙ্গে এটাও বুঝতে পেরেছে যে বেশ বোকা হতে হয়েছে তাকে। এর জন্য ছোট্ট সিংহ মায়ের কাছে বকাঝকা খেয়েছে কিনা তা অবশ্য ভিডিওতে দেখা যায়নি। তবে এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget