এক্সপ্লোর

Viral News: ৭ হাজার ডলারে বিকোল ২ বছরের খুদের আঁকা ছবি, কে এই 'মিনি পিকাসো'?

Mini Picasso:বয়স মাত্র ২ বছর। আঙুলগুলো আর পাঁচজন খুদের থেকে তেমন আলাদাও নয়। অথচ, সেই আঙুলের আঁকিবুঁকিই বিস্ময় তৈরি করেছে শিল্পজগতে। অনেকে তাকে 'মিনি পিকাসো' বলেও ডাকছেন।

নয়াদিল্লি: বয়স মাত্র ২ বছর। আঙুলগুলো আর পাঁচজন খুদের থেকে তেমন আলাদাও নয়। অথচ, সেই আঙুলের আঁকিবুঁকিই বিস্ময় তৈরি করেছে শিল্পজগতে। বিস্ময়-শিশুর (Viral News_ নাম? লরেন্ট শোয়াৎর্স (Mini Picasso Of Germany)। জার্মানির বাসিন্দা, ২ বছরের এই খুদের আঁকা ছবি ৭ হাজার ডলারেও বিক্রি হয়েছে। আদর করে, লরেন্টকে, 'মিনি পিকাসো' বলেও ডাকছেন শিল্পীদের কেউ কেউ।

বিস্ময়ে তাই জাগে...
গত বছর, সপরিবার ছুটি কাটাতে গিয়েছিল লরেন্ট। সেখানেই, এক রিসর্টের 'অ্যাক্টিভিক্টি রুম'-র শৈল্পিক কীর্তি দেখে উৎসাহ তৈরি হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Laurent Schwarz (@laurents.art)

বাড়ি ফিরতেই মা-বাবা ছোট্ট লরেন্টের জন্য পুরোদস্তুর একটি আর্ট স্টুডিও তৈরি করে দেন। ব্যস্, আর পায় কে? ওই স্টুডিও জুড়ে মনের আনন্দে এঁকে গিয়েছে লরেন্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, জীবজগতের চেনা রথী-মহারথীদেরই ছবি আঁকে লরেন্ট,  কিন্তু 'অ্যাবস্ট্রাক্ট ফর্ম'-এ। এতটুকু বয়সেই যে 'অ্যাবস্ট্রাক্ট আর্ট' ফর্মের সঙ্গে সদ্যচেনা জীবজগতকে অনন্য ভঙ্গিমায় সে মেলাতে পেরেছে, তাতেই মুগ্ধ পোড়খাওয়া বহু শিল্পী। খেয়াল করলে দেখা যাবে, লরেন্টের ছবিতে হাতি, ডাইনোসর এবং ঘোড়ার ছড়াছড়ি। মা লিসা জানিয়েছেন, ছবি আঁকার সময় যেন উজ্জ্বল রঙের দিকে স্বাভাবিক ভাবেই বেশি আকৃষ্ট হয় লরেন্ট। 'বোরিং কালার'-র ব্যাপারে দস্তুরমতো নিরাসক্ত খুদে। এলোমেলো স্ট্রোক নয়, কোন রংয়ের যুগলবন্দি ব্যবহার করা হবে, সে নিয়েও স্পষ্ট ধারণা হয়েছে ২ বছরের শিশুর। 

পরিবার...
ছেলে যে এইটুকু বয়সে এত কিছু সৃষ্টি করতে পারে, তা বুঝতে পেরে সাহায্যের সব রকম হাত বাড়িয়ে দেন মা-বাবা। শুধু তাই নয়। ছেলের শিল্পকীর্তি যাতে দুনিয়ার মানুষ দেখতে পান, সে জন্য ইনস্টাগ্রামে একটি পেজও খোলেন লিসা। অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টটি দেশ-বিদেশের সব রথী-মহারথীদের দৃষ্টি আকর্ষণ করে, ২৯ হাজার 'ফলোয়ার' রয়েছে লরেন্টের ওই ছবির অ্যাকাউন্টের। এর পরই ছেলের আঁকা ছবি অনলাইনে বিক্রির ভাবনা মাথায় আসে লিসার। ম্যুনিক শহরের সবথেকে বড় শিল্পমেলায় হাতেখড়ি হয় লরেন্টের শিল্পকীর্তির। তার পর, দুনিয়াভরের একাধিক শিল্প সংগ্রহকারীর কাছে ঠাঁই পেয়েছে তার ছবি। নিউ ইয়র্ক সিটি গ্যালারিতেও প্রদর্শনীর কথাবার্তা চলছে। 
এসবের মাঝে অবশ্য ছেলের সৃজনশীল স্বাধীনতার দিকটিও মাথায় রাখতে ভোলেননি মা। জানিয়েছেন, খুদের যখন-যেমন আঁকতে ইচ্ছা হয়, তখন-তেমনই ছবি আঁকে সে। মাঝেমধ্যে স্টুডিও থেকে বিরতিও নেয়। কোনও কিছুতেই জোর করেন না মা-বাবা। তাঁরা শুধু চান, ছেলে যেন এঁকে যেতে পারে, নিজের খেয়ালখুশিতে। বাকি সব পরের কথা।

 

আরও পড়ুন:জল থেকে উঠে রেলিংয়ে চড়তে ব্যস্ত কুমির ! হঠাৎ কেন এই কসরত ?

  

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Viral: ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget