এক্সপ্লোর

Viral Video: দাঁতাল হাতির পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

Viral: কোনও কিছুর পরোয়া না করেই ক্রমাগত হাতিটিকে উত্যক্ত করে গিয়েছেন ওই লোকেরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও।

Viral Video: জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এসেছে একটি সুবিশাল দাঁতাল হাতি (Elephant)। আর তাকে ঘিরে মোবাইল বাগিয়ে এগিয়ে চলেছে একদম অত্যুৎসাহী লোকজন। হাতির সঙ্গে সেলফি তোলায় তাঁদের লক্ষ্য। এদিকে অত লোক দেখে ভয় পেয়েছে হাতিটি। উল্টো দিকে ঘুরে পালানোর চেষ্টা করেছে সে। গজরাজের আচার আচরণে বোঝা গিয়েছে যে লোকের ভিড় দেখে ক্ষিপ্ত হয়েছে সে। সম্প্রতি এমন একটি ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক (IFS Officer) সুপ্রিয়া সাহু। বন্যপ্রাণ প্রেমীরা সবসময়েই বলে থাকেন যে মানুষ বন-জঙ্গলে বেড়াতে গেলেও বন্যপ্রাণীদের থেকে যতটা দূরে থাকবেন ততই বিষয়টা দু'পক্ষের জন্য মঙ্গলজনক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অতি উৎসাহ নিয়ে পশুপাখীদের সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যান পর্যটকরা। আর তাতেই ঘটে বিপত্তি। 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

বন্যপ্রাণীদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মারাত্মক বিপদ ঘটেছে, এমন নজির এদেশে কম নয়। জনস্বার্থে প্রচুর সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে। কিন্তু তাতেও আমজনতার বেশিরভাগেরই টনক নড়েনি। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এই ভাইরাল ভিডিওতেও। তবে এখানে দেখা গিয়েছে এক সহৃদয় ব্যক্তিকে। যিনি স্কুটি থামিয়ে হাতিটির কাছাকাছি আদঁড়িয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। ওই ব্যক্তি বনবিভাগেরই কর্মী। কিন্তু তাঁর আশ্বাসবাণীতেও কাজ হয়নি তেমন। লোকের ভিড় দেখে বিরক্ত, ক্ষুব্ধ এবং ভীত হাতিটি এলাকা ছেড়ে পালাতে চেয়েছে। তখনও আশপাশের কিছু মানুষের উৎসাহে ভাটা পড়েনি। মোবাইল নিয়ে হাতির সঙ্গে ছবি, সেলফি তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন তাঁরা। নেটিজেনরা এই ভিডিও দেখে যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন। ওই ব্যক্তিদের বিচার, বুদ্ধি, বিবেচনা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। হাতিটির কাছে ফোন নিয়ে ছবি তুলতে গিয়ে যে অতি উৎসাহী পর্যটকরা সাংঘাতিক বিপদের সম্মুখীন হতে পারতেন সেকথাও অস্বীকার করেননি তাঁরা। 

কিন্তু কোনও কিছুর পরোয়া না করেই ক্রমাগত হাতিটিকে উত্যক্ত করে গিয়েছেন ওই লোকেরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট ভিউয়ের সংখ্যা। তবে এই ভাইরাল ভিডিওতে হাতিটির সঙ্গে যে আচরণ করা হয়েছে তা দেখে মোটেই খুশি হননি নেটিজেনরা। এমনকি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন আইএফএস অফিসার সুপ্রিয়া সাহুও। 

আরও পড়ুন- ডাইনি নাকি? হ্যালোউইন উপলক্ষ্যে নাসার 'উইচ হেড নেবুলা'-র ছবিতে হইচই নেটদুনিয়ায়

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget