এক্সপ্লোর

Puri: পুরীতে সোনার শিকলে বাঁধা থাকেন হনুমানজি! শ্রীক্ষেত্র-র 'রক্ষাকর্তা' মনে করা হয় তাঁকেই?

Puri Hanuman Temple: এই পবিত্র ধামকে তিনি জীবন দিয়ে রক্ষা করেছিলেন। সেই কারণেই তিনি বেড়ি হনুমান নামে পরিচিত।

কলকাতা: পুরী বলতেই মনে আসে জগন্নাথ মন্দিরের কথা। সেই শ্রীক্ষেত্রের টানেই বারবার ছুটে ছুটে যান পর্যটক-ভক্তরা। কিন্তু সেই পুরীতেই এমন রামভক্ত হনুমানের মন্দির যে রয়েছে, তা কিন্তু অনেকেরই অজানা। 

রামচন্দ্রের পরম ভক্ত ও সঙ্গী হলেন হনুমান, যে কিনা বজরংবলী নামেও পরিচিত। ইনি কিন্তু রামায়ণের অন্যতম চরিত্র। হনুমানের বীরত্বের কাহিনী সবাই জানে। কিন্তু মর্ত্যে এই দেবতা মহাদেবের আংশিক অবতার হিসেবে পূজিত হন। পবনপুত্র হনুমানের উল্লেখ রয়েছে বেদ, মহাভারত ও রামায়ণে। এমনকি আপনি পুরীর জগন্নাথ মন্দিরের বিভিন্ন কাহিনিতেও হনুমানের উল্লেখ পাবেন।

তবে এই দেবতাকে পুরীতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়! পুরীতে একটি মন্দিরে হনুমানকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মন্দিরটি বেড়ি হনুমান নামে বেশি জনপ্রিয়। কথিত আছে যে, বহু বছর আগে সমুদ্রদেব পুরীর জগন্নাথের মন্দিরের ক্ষতি করার চেষ্টা করেছিলেন, তাও একবার দুবার নয় তিনবার। সেই জন্যই এই পবিত্র স্থানকে সমুদ্রদেবের থেকে রক্ষা করার জন্য রামের পরমভক্ত হনুমানকে নিযুক্ত করা হয়েছিল। পবিত্র পুরীধাম রক্ষা পেয়েছে তারই কৃপায়।

ধর্মীয় গ্রন্থ অনুসারে এও জানা যায়, ভগবান জগন্নাথ কিন্তু রামের আরেক অবতার। এই মন্দিরটি পুরী শহরের প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। বেড়ি হনুমানের এই মূর্তিটি কিন্তু সিরুলি মহাবীরের একটি ছোট মন্দিরে থাকে। হনুমানজির এই মূর্তিটি কালো ক্লোরাইট দিয়ে তৈরি যার উচ্চতা প্রায় ১০ ফুট। আরেকটি একটি পৌরাণিক কাহিনী কথিত আছে, দেবী মহালক্ষ্মী হলেন মহাপ্রভু জগন্নাথের স্ত্রী। সাগর রাজা অর্থাৎ বরুণ দেবের মেয়েকেই তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। মেয়ে-জামাইকে দেখার জন্যই তিনি বারবার আসতেন এই পুরীধামে। সেই কারণেই পবিত্র ভূমি ও মূল মন্দিরের পবিত্র ২২ ধাপ প্লাবিত হয়েছিল। সেখানকার বাসিন্দারা নোনা জলের প্রবেশের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ক্ষতির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এখানকার বাসিন্দারা জগন্নাথদেবের আরাধনা করেন। তিনি ভক্তদের সন্তুষ্ট করার জন্য সমুদ্রকে মাঝপথেই আটকে দিতে রক্ষক হিসেবে হনুমানকে নিযুক্ত করেন। 

এই পবিত্র ধামকে তিনি জীবন দিয়ে রক্ষা করেছিলেন। সেই কারণেই তিনি বেড়ি হনুমান নামে পরিচিত। এমনকি এই মন্দিরকে দরিয়া হনুমানও অনেকে বলে থাকেন। ওড়িশার সবচেয়ে পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি হলো এই মন্দির।

পুরানে একটি কাহিনী প্রচলিত আছে যে, হনুমানজি একবার অযোধ্যা ভ্রমণের জন্য পুরীতে তার রক্ষকের দায়িত্ব ফেলে রেখে যান। সেই সুযোগে সমুদ্র আবার পুরীধামে প্রবেশ করলে জগন্নাথদেব হনুমানকে ফিরে আসার নির্দেশ দেন। হনুমানজি যাতে এই স্থান ত্যাগ করতে না পারেন তার জন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাকে দায়িত্ব দেওয়া হয় যে, এই স্থানকে রক্ষা করতে হবে সকল বাধা-বিপত্তি থেকে। এই বেঁধে রাখা বজরঙবলীকে পুরীর মানুষ চেনে বেড়ি হনুমান বলে। যারা পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে আসেন তারা এই বেড়ি হনুমানকে দর্শন করতে ভোলেন না।


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।

সেরা শিরোনাম

Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget