এক্সপ্লোর

Viral News: ৩২ বছরের পুরনো মামলা! ১০০ টাকা ঘুষ নিয়ে ১ বছরের জেল ৮২ বছরের বৃদ্ধের

Jail for Bribe: একটি ঘুষের মামলায় তাঁকে এই সাজা শোনাল লখনউ-এর একটি স্পেশাল সিবিআই আদালত।

নয়াদিল্লি: এখন বয়স ৮২। ৬০ বছর বয়সে ভারতীয় রেলের (Indian Railway) চাকরি থেকে অবসর নিলেও তারপর কেটে গিয়েছে ২২টি বছর। আশির কোঠায় এসে জেলের সাজা শুনলেন ভারতীয় রেলের এক অবসরপ্রাপ্ত ক্লার্ক। একটি ঘুষের মামলায় তাঁকে এই সাজা শোনাল লখনউ-এর একটি স্পেশাল সিবিআই আদালত। যে মামলায় এই সাজা, সেটিই অন্তত ৩২ বছরের পুরনো। ঘুষের অঙ্কটা ছিল ১০০ টাকা। 

কী বিচার:
স্পেশাল সিবিআই আদালতের (Special CBI Court) বিচারক অজয় বিক্রম সিংহ। দোষীসাব্যস্ত হওয়া ওই ব্যক্তির নাম রাম নারায়ণ ভার্মা। তিনি বয়সের কারণে কম শাস্তির প্রার্থনা করেছিলেন। কিন্তু তাতে আমল দেননি ওই বিচারক। বয়সের কারণে শাস্তি লঘু করেনননি তিনি। তাঁর মতে তেমনটা করলে সমাজের প্রতি ভুল বার্তা যেত। ১ বছরের জেলের নির্দেশের পাশাপাশি ১৫ হাজার টাকার জরিমানার নির্দেশও দিয়েছে আদালত। রাম নারায়ণ ভার্মা বিচারকের কাছে প্রার্থনা করেছিলেন এই ঘটনাটি ৩২ বছর আগের। এই মামলায় তিনি ২ দিন কাটিয়েছে, তারপর জামিন পেয়েছেন। তাঁর প্রার্থনা ছিল তাঁর যেন আর জেলযাত্রা না হয়। কিন্তু সেই আবেদন বাতিল করে দিয়েছেন বিচারক। বিচারক জানিয়েছিলেন এই অপরাধের জন্য ২ দিনের জেল পর্যাপ্ত নয়। 

কার অভিযোগ:
রাম কুমার তিওয়ারি নর্দান রেলওয়ের (Northen Railway) লোকো ড্রাইভার ছিলেন। তিনি ঘুষের মামলা করেছিলেন ১৯৯১ সালে। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর পেনশনের জন্য শারীরিক পরীক্ষার প্রয়োজন ছিল। সেই কারণেই রাম নারায়ণ ভার্মা তাঁর কাছে ১৫০ টাকা ঘুষ চেয়েছিলেন। পরে ১০০ টাকায় রাজি হন। অভিযোগের ভিত্তিতে হাতেনাতে ভার্মাকে ধরে সিবিআই। যাবতীয় তদন্ত করার পরে রাম নারায়ণ ভার্মার বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। আদালত চার্জ ফ্রেম করে ২০২২ সালের ৩০ নভেম্বর।

বহু সময় শোনা যআয় আদালতের মামলার দীর্ঘসূত্রতার কথা। দীর্ঘদিন ধরে মামলা চলে। শুনানির পর শুনানি হতে থাকে, কিন্তু বিচার মেলে না। অনেকসময় কোনও একটি মামলার বিচার হয়ে তারপর সাজাঘোষণা হতে হতে দশক পেরিয়ে যায়। এই ঘুষের মামলার ক্ষেত্রেও তাই দেখা গিয়েছে। তিন দশকেরও বেশি পুরনো ঘটনা। সিবিআইয়ের স্পেশাল কোর্টে বিচার চলছিল। তারপরেও এতদিন লেগে গেল তার রায় বেরোতে। যখন রায় বেরোল তখন দোষী ব্যক্তি বয়সের ভারে প্রায় নুব্জ।    

আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে ১৪১০টি পদে হবে নিয়োগ, এভাবে আবেদন করতে পারবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget