এক্সপ্লোর

Viral News:পাত্রীর খোঁজে ই-রিকশাতেই বিজ্ঞাপনী হোর্ডিং, মধ্য়প্রদেশের রাস্তায় ঘুরছেন যুবক

MP Man Puts Up Hoarding:বিবাহযোগ্য যুবতীর সন্ধান পেতে নিজের ই-রিকশাতেই বিজ্ঞাপনের হোর্ডিং টাঙিয়েছেন। নিজের সম্পর্কে তথ্য ও বিজ্ঞাপনের উদ্দেশ্যও স্পষ্ট করে লিখে দিয়েছেন সেই বিজ্ঞাপনে।

ভোপাল: 'পাত্রী চাই' বিজ্ঞাপন দিতে ভরসা কিনা ই-রিকশা (E Rickshaw Hoarding)? অদ্ভূত নয়, বাস্তবে এমন করে দেখিয়েছেন মধ্যপ্রদেশের যুবক দীপেন্দ্র রাঠৌর। বিবাহযোগ্য যুবতীর সন্ধান পেতে নিজের ই-রিকশাতেই বিজ্ঞাপনের হোর্ডিং টাঙিয়েছেন। নিজের সম্পর্কে তথ্য ও বিজ্ঞাপনের উদ্দেশ্যও স্পষ্ট করে লিখে দিয়েছেন সেই বিজ্ঞাপনে। দামোহ শহরের এই ঘটনায় শোরগোল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ আবার বিজ্ঞাপন-সমেত ই-রিকশার ছবি তুলেও আলোচনা করছেন।

কী হল?
দীপেন্দ্র রাঠৌরের বক্তব্য, তিনি বিয়ে করতে চান। কিন্তু 'সমাজে মহিলার বড় অভাব', বক্তব্য তাঁর। তাই এখনও পর্যন্ত বিয়ে করা হয়নি। 'পাত্রী চাই' বিজ্ঞাপনে তথ্য় দিতে গিয়ে যুবকের দাবি, এক্ষেত্রে ধর্ম বা জাত কোনও অন্তরায় নয়। যে কোনও মহিলাই তাঁর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারেন। কিন্তু এভাবে ই-রিকশায় হোর্ডিং? যুবকের ব্যাখ্যা, পাত্রীর খোঁজে 'ম্যারেজ গ্রুপ' নামে একটি দলে তিনি যোগ দিয়েছিলেন। জীবনসঙ্গীর খোঁজ পাননি। উপায় না দেখে তাই নিজের ই-রিকশার উপরই ভরসা করতে হয়েছে তাঁকে। কাজের জন্য দামোহ-র পথেঘাটে দিনের নানা সময়ে ঘুরে বেড়াতে হয় দীপেন্দ্রকে। হোর্ডিংটি কারও না কারও নজরে পড়ার কথা, সেখান থেকে যদি...'সে আসে কাছে।'

বিশদ...
পাত্রীর খোঁজে এতটাই হন্যে তিনি যে দামোহ-র বাইরেও কোনও মহিলার সঙ্গে বিয়েতে আপত্তি নেই। আর পাত্রীর যাতে তাঁর সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জানা থাকে, সে জন্য হোর্ডিংয়ে নিজের উচ্চতা, ওজন, জন্মতারিখ, জন্মসময়, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা-সহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছেন দীপেন্দ্র। এভাবে পাত্রীর খোঁজে বাবা-মাও তাঁর পাশে ছিলেন, জানালেন যুবক। বললেন, 'মা-বাবা পুজো-আচ্চা নিয়ে ব্যস্ত। আমার জন্য পাত্রী খোঁজার সময় নেই। তাই আমাকেই একাজ করতে হবে।' যিনি তাঁকে জীবনসঙ্গী হিসেবে বাছবেন, তাঁকে সব সময় আনন্দে রাখবেন, জানালেন দীপেন্দ্র। খবরটি সোশ্যাল মিডিয়ায় আসতে নেটিজেনদের অনেকে কৌতূহল প্রকাশ করেন। বিজ্ঞাপনে এমন অভিনবত্ব তাক লাগিয়েছে অনেককে। তবে যুবকের কোনও দিকে খেয়াল নেই। রাস্তাঘাটে যখনই তাঁকে লোকজন হোর্ডিং-সহ দেখতে পাচ্ছেন, কম-বেশি সকলেই হয়তো কিছুটা আড়চোখে মাপছেন। দীপেন্দ্র অবশ্য লক্ষ্যে অবিচল। মনের মতো পাত্রীর কাছে পৌঁছে যেতে এই ই-রিকশা এবং হোর্ডিংই ভরসা তাঁর। সঙ্গে স্থির বিশ্বাস, একদিন তিনি পাবেন তাঁকে।

আরও পড়ুন:আলোচনায় কি গলল বরফ? পদ্মমুখী হচ্ছেন না কমলনাথ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget