এক্সপ্লোর

Viral News: টুকলিতে বাধা, স্যারের কলার ধরে একের পর এক ঘুষি ডাক্তারি পড়ুয়ার! প্রকাশ্যে ভিডিও

Kalaburagi Viral News: অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া শেহবাজ প্রথমে পরীক্ষা হলের দরজার দিকে এগিয়ে যান। তারপরে ইউটার্ন নিয়ে সহকারী অধ্যাপক শিবরাজ কুমারের দিকে ছুটে আসেন। স্যারের কলার ধরে চালিয়ে দেন ঘুষি।

কর্নাটকের (Karnataka) কালাবুর্গির (Kalaburagi) এক হোমিওপ্যাথি কলেজে (Homeopathy College) এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। জানা যাচ্ছে, কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় টুকলি করতে বাধা দেওয়ায় শিক্ষকের উপর কার্যত ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া। প্রকাশ্যে ভিডিও। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনায় নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। 

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কালাবুর্গির একটি হোমিওপ্যাথি কলেজে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার (Homeopathic Materia Medica) জন্য একটি অভ্যন্তরীণ পরীক্ষা চলছিল। অভিযুক্ত ছাত্র শেহবাজ তখনই তাঁর মোবাইল ফোন বের করে পরীক্ষায় চিটিং করতে শুরু করেন। সেই সময় পরীক্ষা হলের তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক শিবরাজ কুমার। টুকলির সেই ঘটনা তাঁর চোখ এড়ায়নি। ডাক্তারি পড়ুয়া শেহবাজকে টুকলি করতে দেখেই তিনি ছাত্রের কাছে এগিয়ে যান। এই চিটিং (Cheating) কোনওভাবেই বরদাস্ত করেননি তিনি। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে প্রথমে কী হচ্ছে জানতে চান এবং পরে শেহবাজের উত্তরপত্র বাজেয়াপ্ত করে নেন। এরপর তাঁকে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতে বলেন সহকারী অধ্যাপক শিবরাজ কুমার। 
  
এত অবধি সব ঠিক ছিল, গন্ডগোল ঘটে ঠিক এর পরে। ঘটনার ভিডিও (Video) ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া শেহবাজ প্রথমে পরীক্ষা হলের দরজার দিকে এগিয়ে যান। কিন্তু তারপরে ইউটার্ন নিয়ে সহকারী অধ্যাপক শিবরাজ কুমারের দিকে ছুটে আসেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্যারের কলার ধরে চালিয়ে দেন ঘুষি। একটার পর একটা। ঘটনায় হকচকিয়ে যান শিবরাজ কুমার-সহ ক্লাসরুমের সবাই। কেউ কেউ ছুটে এসে শেহবাজকে আটকাতে চেষ্টা করেন। ঘটনার পরে ছাত্রছাত্রী নির্বিশেষে সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে শুরু করে দেন। হকচকিয়ে যান সেখানে উপস্থিত সকলেই।   

এই ঘটনায় ইতিমধ্যেই তুমুল শোরগোল শুরু হয়েছে। ডাক্তারি পড়ুয়ার এই ধরনের আচরণ নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। শিক্ষকের প্রতি কোনও ছাত্রের এই ধরনের আচরণ স্বাভাবিকভাবেই সকলের নিন্দা কুড়িয়েছে। জানা যাচ্ছে, কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত ডাক্তারি পড়ুয়ার মা-বাবাকে ঘটনার কথা জানিয়েছে। শাস্তিস্বরূপ তাকে আগামী কোনও পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। যদিও ঘটনায় কলেজের তরফে এবং আক্রান্ত শিক্ষকের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তারা যথাযথ ব্যবস্থা নেবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget