এক্সপ্লোর

Viral News: খাবারের বিল না মেটানোয় বচসা, 'পুষ্পা ২'-র অ্যাকশন দেখে ক্রেতার কান কামড়ে দিলেন দোকানি

MP Canteen Owner Bites Ear: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 'পুষ্পা ২' ছবির স্ক্রিনিং চলাকালীন একটি (Gwalior News) প্রেক্ষাগৃহের ক্যান্টিনে খাবারের বিল না মেটানো নিয়ে বিবাদ শুরু হয় ক্রেতা এবং দোকানির।

Gwalior News: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত 'পুষ্পা ২' ছবির স্ক্রিনিং চলাকালীন একটি (Gwalior News) প্রেক্ষাগৃহের ক্যান্টিনে খাবারের বিল না মেটানো নিয়ে বিবাদ শুরু হয় ক্রেতা এবং দোকানির। আর অল্লু অর্জুনের অ্যাকশন (Viral News) দেখে অনুপ্রাণিত হয়ে সেই ক্যান্টিনের দোকানদার ক্রেতার কানই কামড়ে দেন। রবিবার ৮ ডিসেম্বর রাতে ইন্দোরগঞ্জের কৈলাস টকিজে ছবির স্ক্রিনিং চলার সময়েই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়।

সংবাদসংস্থা পিটিআইয়ের মাধ্যমে জানা গিয়েছে, আক্রান্তের নাম শাব্বির। বুধবার পুলিশ জানিয়েছে, 'পুষ্পা ২' ছবির বিরতিতে খাবার নিতে ক্যান্টিনে গিয়েছিলেন শাব্বির। এই সময় খাবারের টাকা দেওয়া নিয়ে ক্যান্টিনের মালিক রাজু এবং শাব্বিরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তাঁর বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ওঠে। এই বাকবিতণ্ডা আরও বাড়লে রাজু এবং তাঁর তিন সঙ্গী শাব্বিরের সঙ্গে হাতাহাতি করা শুরু করে দেয়। এই সময়ই ক্যান্টিনের মালিক রাজু শাব্বিরের কান কামড়ে দেয় বলেই অভিযোগ করেছেন শাব্বির। রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। অ্যাডিশনাল পুলিশ সুপার নিরঞ্জন শর্মা এই বিষয়ে তথ্য জানিয়েছেন। এমনকী শাব্বির জানিয়েছেন যে তাঁকে কান কামড়ে দেওয়ার আগে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।

গত সোমবার শাব্বির থানায় অভিযোগ করেন। এরপর মঙ্গলবার শাব্বিরের মেডিকেল টেস্ট নেওয়া হয় এবং সেই রিপোর্টের ভিত্তিতে পুলিশ ক্যান্টিন মালিক রাজু এবং তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। একইসঙ্গে তদন্তের পাশাপাশি পরবর্তী ব্যবস্থাও চলছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। ভারতের দণ্ডবিধির ধারা ২৯৪, ৩২৩ এবং ৩৪-এর অধীনে রাজু সহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফ থেকে।   

অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত ছবি 'পুষ্পা ২'কে নিয়ে এর আগেও সমস্যার সৃষ্টি হয়েছে। হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ার চলাকালীন একটি প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মারা যান এক ৩৫ বছর বয়সী মহিলা আর তাঁর ৮ বছরের সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ৪ ডিসেম্বর মাঝরাতে সন্ধ্যা থিয়েটারে অভিনেতাকে এক ঝলক দেখার জন্যই জমায়েত হয়েছিল সেই দিন আর সেখানেই ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরপরে সেই মহিলার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেতা। আর গতকাল বুধবার তেলেঙ্গানা হাইকোর্টে গিয়ে অল্লু অর্জুন এই মামলার শুনানি পিছনোর অনুরোধ জানিয়ে এসেছেন, এমনকী মামলায় তদন্ত এগোনোর ব্যাপারে যাতে স্থগিতাদেশ জারি করা হয় তাও জানিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: Whatsapp-Facebook Down: লাইন মেরামত করছেন মার্ক জুকারবার্গ! হোয়াটসঅ্যাপ-ফেসবুক বন্ধে 'ভাইরাল' ছবি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget