এক্সপ্লোর

KVS Teacher: 'বিহারিদের কোনও জ্ঞান-গম্যি নেই!', সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য, বরখাস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা

Viral News: সেই ভাইরাল ভিডিয়োতে মহিলাকে বলতে শোনা যায়, কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য তার কাছে প্রাধান্য ছিল কলকাতা, ওড়িশা, হিমাচল প্রদেশ, এমনকী লাদাখেও চাকরি হলে চলে যেতে পারতেন তিনি।

কলকাতা: বিহারের জেহনাবাদের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার কুরুচিকর মন্তব্যের জেরে তোলপাড় নেটদুনিয়া। বিহারের মানুষকে অশিক্ষিত এবং আরও কুরুচিকর মন্তব্য করার দায়ে বরখাস্ত করা হয়েছে সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকাকে। সমাজমাধ্যমে একটি ভিডিয়োতে (Viral Video) বিহার সম্পর্কে কটাক্ষ করতে শোনা যায় তাঁকে আর সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ২৪ বছর বয়সী সেই শিক্ষিকা আদপে পশ্চিমবঙ্গের (KVS Teacher) বাসিন্দা। সেই ভিডিয়োয় চাকরির প্রথম পোস্টিং বিহারে হওয়ার কারণে তাঁকে অত্যন্ত ক্রোধ এবং বিরক্তি এবং একইসঙ্গে বিহারিদের প্রতি ঘৃণা প্রকাশ করতেও দেখা যায়।

সেই ভাইরাল ভিডিয়োতে মহিলাকে বলতে শোনা যায়, কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য তার কাছে প্রাধান্য ছিল কলকাতা, ওড়িশা, হিমাচল প্রদেশ, এমনকী লাদাখেও চাকরি হলে চলে যেতে পারতেন তিনি। কিন্তু তার পোস্টিং হয় বিহারে। তিনি বলেন, 'আমি আমার জীবনের প্রথম পোস্টিং সবসময় মনে রাখব। এত এত জায়গায় কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, যদিও কলকাতার শাখাকে মানুষজন পছন্দ করে না, তবু আমি তার জন্যও প্রস্তুত ছিলাম। কলকাতা, গোয়া, ওড়িশা, হিমাচল প্রদেশ, লাদাখেও চলে যেতে পারি আমি।' এখানেই শেষ নয়। সেই শিক্ষিকা আরও বলেন যে ভারতের উন্নতির পথে অন্তরায় হয়ে আছে এই বিহার, সেখানকার মানুষদের ন্যূনতম সামাজিক জ্ঞানও নেই। আর তার এই কটাক্ষই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আর এই ঘটনার বিরোধিতা করে লোক জনশক্তি পার্টির বিধায়ক শাম্ভবী চৌধুরি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বিদ্যালয়ের এই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। ২৫ ফেব্রুয়ারি তাঁকে বরখাস্ত করা হয়। সেই শিক্ষিকার নাম জানা গিয়েছে দীপালি আর তাঁকে এই বরখাস্তের মেয়াদের মধ্যে বিহারের ছাপড়া জেলার মাশরকে স্থানান্তরিত করা হয়েছে। পিটিআই সংবাদমাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয় পাটনার আঞ্চলিক দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, '১৯৬৫ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলের ১০ নং ধারা অনুসারে প্রবেশনে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দীপালিকে বরখাস্ত করা হয়েছে। শরণ জেলার মাশরকের কেন্দ্রীয় বিদ্যালয়ে তাঁকে এবার থেকে পড়াতে হবে।'

এই শিক্ষিকাকে ইতিমধ্যেই সাইবার পুলিশের তরফ থেকে জেরা করা হয়েছে, তবে এখনও পর্যন্ত তার নামে কোনও এফআইআর দায়ের হয়নি। তবে পুলিশসূত্রে জানা গিয়েছে এই ভিডিয়োটি এক মাস আগের।

আরও পড়ুন: Child Health: টিভি-মোবাইল দেখিয়ে সন্তানকে খাবার খাওয়ান ? অজান্তেই কী ক্ষতি করছেন জানেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget