এক্সপ্লোর

Bahubali Samosa: ১২ কেজির 'বাহুবলী' শিঙাড়া! খেতে পারলেই নগদ ৭১০০০ টাকা

Viral News: এই পুরস্কার ঘোষণা করেছে খোদ শিঙাড়া নির্মাতা। পিটিআই সূত্রের খবর, মীরাটের লালকুর্তির কৌশল সুইটস-এ তৈরি হয়েছে এমন শিঙাড়া।

মীরাট, উত্তর প্রদেশ: জন্মদিনে তো কেক কাটেন? তার বদলে শিঙাড়া রাখতে পারেন প্লেটে। সেরকমই একটি শিঙাড়া তৈরি হয়েছে মীরাটে। ওজন ১২ কেজি।

তারই সঙ্গে রয়েছে একটি প্রতিযোগিতাও। ১২ কেজির শিঙাড়া ৩০ মিনিটে খেতে পারলে মিলবে ৭১০০০ হাজার টাকার পুরস্কার। এই পুরস্কার ঘোষণা করেছে খোদ শিঙাড়া নির্মাতা। পিটিআই সূত্রের খবর, মীরাটের লালকুর্তির কৌশল সুইটস-এ তৈরি হয়েছে এমন শিঙাড়া। তিনপুরুষের ব্যবসা এই পরিবারের। বর্তমান মালিক শুভম কৌশল জানিয়েছেন, শিঙাড়া বহু পরিচিত খাবার। তাই এটি নিয়েই নতুন কিছু করার ইচ্ছে ছিল তাঁর। সেই কারণেই তৈরি হয়েছে 'বাহুবলী' শিঙাড়া। ওজন ১২ কেজি। শুভম কৌশলের দাবি, শিঙাড়া দেখে ইদানিং অনেকেই কেকের বদলে জন্মদিনে শিঙাড়া কাটতেই চাইছেন। 

কী দিয়ে তৈরি শিঙাড়া:
আলুর পুর রয়েইছে। তার সঙ্গেই মশলা,মটরশুঁটি, পনির এবং শুকনো ফল দিয়ে তৈরি হয়েছে শিঙাড়ার  পুর। গোটা একটি শিঙাড়া তৈরি করতে কারিগরের ৬ ঘণ্টা লেগেছে বলে জানিয়েছেন নির্মাতা। তারপরে শিঙাড়াটি ভাজতে লেগেছে দেড় ঘণ্টা। শুধু ভাজতেই ৩ জনকে লেগেছে। ১২কেজি শিঙাড়ার পুরের ওজনই ৭ কেজি। 

পিটিআই সূত্রের খবর, দোকান মালিক শুভম কৌশল বলেছেন, 'সোশ্যাল মিডিয়ায় আমাদের শিঙাড়া যথেষ্ট নজর কেড়েছে। অনেতেই আমাদের দোকানে আসছেন। শুধু স্থানীয় লোকজনই নয়, অন্য জায়গা থেকেও আসছেন অনেকে।' ঠিকমতো শিঙাড়া তৈরি করার জন্য অগ্রিম অর্ডার নিচ্ছেন দোকান মালিক।

কবে থেকে শুরু:
পিটিআই সূত্রের খবর, সবার আগে ৪ কেজি শিঙাড়া তৈরি করা হয়েছে, তারপরে আনা হয়েছে ৮ কেজির শিঙাড়া। দুটোই জনপ্রিয় হয়। তা দেখেই এবার আনা হয়েছে ১২ কেজির শিঙাড়া। গোটা একটা শিঙাড়ার জন্য দাম পড়বে ১৫০০ টাকার। এখনও পর্যন্ত ৪০-৫০টি শিঙাড়ার অর্ডার পেয়েছেন তিনি।

খাবার নিয়ে কারুকাজ নানা ভাবেই হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে শিঙাড়া অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় খাবার। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাবে তৈরি হয়ে থাকে এই খাবার। রাজ্যভেদে পাল্টে যায় পুরের জিনিস। বদলে যায় স্বাদ। উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে সকাল থেকে বিকেল, নানা সময়ে নানা ব্যঞ্জনের সঙ্গে খাওয়া হয়ে থাকে শিঙাড়া। তাই শিঙাড়া নিয়ে কারুকাজও বিস্তর। এবার সেইরকমই কাজ করে দেখাল মীরাটের এই দোকান। বানিয়ে ফেলল ১২ কেজির শিঙাড়া।  

আরও পড়ুন:চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget