এক্সপ্লোর

Most Ordered Food: বছরে ৩৫৮০ অর্ডার, একাই জোমাটোকে 'ধনী' করলেন মুম্বইয়ের যুবক !

Zomato Most Ordered Food: মুম্বইয়ের এই ভোজনরসিক যুবকটির নাম জোমাটো (Zomato) জানিয়েছে। যিনি মোট ৩,৫৮০ বার অর্ডার দিয়েছেন জোমাটোতে। অর্থাৎ দৈনিক ৯টি করে অর্ডার নথিভুক্ত হয়েছে তাঁর নামে।

Zomato Order: দেশের অন্যতম বৃহৎ অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো (Zomato)। সারা দেশ জুড়ে নানা মানুষ নানাবিধ খাবার এর মাধ্যমে অর্ডার দিয়ে থাকেন। সম্প্রতি কিছুদিন আগেই আরেকটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা 'সুইগি'র তরফে জানানো হয়েছিল ২০২৩ সালে এখনও পর্যন্ত ৪২ লক্ষ টাকার বিরিয়ানি অর্ডার করা হয়েছে সেই অ্যাপে। প্রায় একইরকম একটি পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে জোমাটোর ক্ষেত্রেও। মুম্বইয়ের এক যুবক নাকি ১ বছরে একাই মোট ৩,৫৮০ বার খাবার অর্ডার করেছেন জোমাটোতে। এও কি সম্ভব?

কে এই ভোজনরসিক যুবক?

মুম্বইয়ের এই ভোজনরসিক যুবকটির নাম জোমাটো (Zomato) জানিয়েছে। হানিস। যিনি মোট ৩৫৮০ বার অর্ডার দিয়েছেন জোমাটোতে। অর্থাৎ দৈনিক ৯টি করে অর্ডার নথিভুক্ত হয়েছে তাঁর নামে। তবে এই তালিকায় তিনি শুধু একা নন, বেঙ্গালুরুর এক বাসিন্দাও জোমাটোতে ১ বছরে মোট ৪৬,২৭৩ টাকার খাবার অর্ডার দিয়েছেন। আবার মুম্বইয়ের আরেক যুবক ১ দিনে ১৫১টি অর্ডার দিয়ে রেকর্ড করেছেন। অন্যদিকে বেঙ্গালুরুর এক বাসিন্দার উদারতা দেখলে অবাক হতে হয়। ১ বছরে জোমাটোর মাধ্যমে তিনি প্রায় ১,৪০০টি উপহার স্বরূপ খাবার অর্ডার করেছেন যার মূল্য দাঁড়ায় ৬.৬১ লক্ষ টাকা।

জোমাটোতে সবথেকে বেশি কী অর্ডার করেছে মানুষ?

২০২৩ সালে সবথেকে বেশি কী খুঁজেছে মানুষ, এ নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে জোমাটো। সেই তালিকায় উঠে এসেছে তিনটি খাবারের নাম। বিরিয়ানি, পিৎজা এবং নুডলস।

  • জোমাটোতে এবছর মানুষ সবথেকে বেশিবার বিরিয়ানি (Biryani) অর্ডার করেছেন। সংখ্যার হিসেবে তা প্রায় ১০ কোটির আশেপাশে। সংস্থা বলছে, যে পরিমাণ বিরিয়ানি অর্ডার করা হয়েছে তা দিয়ে নাকি ৮টি কুতুব মিনার ভরিয়ে দেওয়া যাবে।
  • এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পিৎজা (Pizza)। একইভাবে যে পরিমাণ পিৎজা অর্ডার দেওয়া হয়েছে এবছর তা দিয়ে নাকি ৩টি ইডেন গার্ডেন স্টেডিয়াম অনায়াসে ঢেকে দেওয়া যায়।
  • নুডলস (Noodles) খেতেও যে ভারতীয়রা এত ভালবাসে তা জোমাটো না থাকলে জানাই যেত না। প্রায় সাড়ে ৪ কোটি নুডলসের অর্ডার জমা পড়েছে জোমাটোর ঘরে।

সুইগির ক্ষেত্রেও পরিসংখ্যানে এগিয়ে ছিল বিরিয়ানি। সমীক্ষা বলছে, বিগত ৮ বছর ধরে সুইগিতে (Swiggy) সবথেকে বেশি অর্ডার দেওয়া খাবারের মধ্যে বিরিয়ানি নিজের জায়গা ধরে রেখেছে। প্রতি সেকেন্ডে ২.৫ সংখ্যক বিরিয়ানি অর্ডার দেওয়া হয় সারা ভারতে। এ বছর ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন সুইগিতে প্রতি মিনিটে ২৫০টি বিরিয়ানির অর্ডার এসেছিল বলে জানা গিয়েছে। 'হাও ইন্ডিয়া সুইগিড' সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২৩ সালে সারা ভারতে মোট ২৪.৯ লক্ষ মানুষ তাদের প্রথম বিরিয়ানি অর্ডার দিয়েছে সুইগিতে। ৪০ লক্ষ ৩০ হাজার ২৮৭ বার গুগলে সার্চ করা হয়েছে এই বিরিয়ানি। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, হায়দরাবাদে এক ব্যক্তি বছরে ১৬৩৩ বার বিরিয়ানি (Biryani) অর্ডার দিয়েছেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget