এক্সপ্লোর

Viral Video: রিলস বানাতে গিয়ে সাপকে চুমু ! সটান জিভে ছোবল, দেখুন ভাইরাল ভিডিও

Viral News: জানা গিয়েছে, এই ব্যক্তি আমরোহা জেলার হাইবাতপুরা গ্রামের বাসিন্দা। তাঁর নাম জিতেন্দ্র কুমার। তিনি একজন প্রান্তিক কৃষক। ওই সাপটিকে তিনিই উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে।

Viral Video: রিলস বানানোর জন্য তরুণ প্রজন্মের অনেকেই যে আজব সব কাণ্ডকারখানা করে থাকেন, তার নিদর্শন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এবার ৫০ বছরের এক প্রৌঢ় যা করেছেন তা দেখে হতবাক সকলে। নেটিজেনদের অনেকেই বলছেন, সুস্থ মস্তিষ্কের কোনও মানুষ এমন কাজ করতে পারেন না। রিলস বানানোর সময় সাপকে চুমু খেতে গিয়েছিলেন ওই প্রৌঢ়। তিনি দক্ষ নন। স্বভাবতই অঘটন ঘটেছে। সটান ওই ব্যক্তির জিভে ছোবল মেরেছে সাপটি। সূত্রের খবর, এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই প্রৌঢ়। যমে-মানুষে চলছে টানাটানি। আর এই মরণবাঁচন পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে ওই ব্যক্তিকেই দায়ী করেছেন নেটিজেনদের একাংশ। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। ওই প্রৌঢ়ের কাণ্ডকারখানা দেখে যারপরনাই বিরক্ত সোশ্যাল মিডিয়া ইউজারদের একটা বড় অংশ। কিছু ভিউ আর লাইকের জন্য যে মানুষ এভাবে নিজের জীবন বাজি রাখতে পারে, নিজেকে সাক্ষাৎ মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তা এই ভিডিও না দেখলে বিশ্বাস হতো না, এমনটাই বলছেন নেটজেনদের একাংশ। 

জানা গিয়েছে, এই ব্যক্তি আমরোহা জেলার হাইবাতপুরা গ্রামের বাসিন্দা। তাঁর নাম জিতেন্দ্র কুমার। তিনি একজন প্রান্তিক কৃষক। ওই সাপটিকে তিনিই উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে। আর তা দিয়েই একটি নাটকীয় ভিডিও বানাবেন বলে মনস্থির করেন জিতেন্দ্র। যেমন ভাবা, তেমন কাজ। কোনওদিক বিবেচনা না করে, কিচ্ছু না ভেবে সটান সাপটিকে চুমু খেতে যান বছর পঞ্চাশের ওই ব্যক্তি। অনলাইনে দর্শকদের মনজয় করার জন্য এই ভিডিও বানান জিতেন্দ্র। আশপাশে তখন ছিলেন বেশ কয়েকজন লোক। তাঁরা সকলে ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। কেউ একবারও জিতেন্দ্রকে এমন বিপজ্জনক কাজ করতে একবারও বারণ করেননি। স্থানীয়দের একাংশের কথায় এই ভিডিও বানানোর সময়, মানে সাপটিকে চুমু খেতে যাওয়ার সময় হুঁশে ছিলেন না জিতেন্দ্র। সম্ভবত তিনি মদ্যপান করেছিলেন, এমনটাই দাবি স্থানীয়দের একাংশের। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সাপটিকে গলায় জড়িয়ে নিয়েছেন জিতেন্দ্র। তারপর ধীরে ধীরে সাপের মাথা টেনে এনেছেন নিজের মুখের কাছে। তারপর যেই না তিনি নিজের জিভ বাড়িয়েছেন সাপটির দিকে, সটান জিভের উপর ছোবল বসিয়েছে সাপটি। আশপাশের সকলেই এ হেন দৃশ্য থেকে আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত অবস্থার অবনতি হতে শুরু করে জিতেন্দ্রর। তড়ঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন স্থানীয়রাই। প্রথমে কাছাকাছির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মোরাদাবাদের একটি বেসরকারি জায়গায় স্থানান্তর করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, আইসিইউতে রয়েছেন জিতেন্দ্র এবং তাঁর অবস্থা সংকটজনক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget