এক্সপ্লোর

Viral Video: হেঁটে হেঁটে ক্লান্ত, স্কুটার দেখেই চেপে বসল ষাঁড়, তার পর…ভিডিও ভাইরাল

Bull Rides Scooter: দেবভূমি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: মানুষের মতো তাড়া নেই তাদের জীবনে। তাই বলে কি গাড়ি চাপতে ইচ্ছে হয় না! চারচাকা না জুটলেও, হাতের কাছে স্কুটার পেয়ে তাতেই সওয়ার হল চারপেয়ে বলদ। ইঞ্জিন চালু না করতে পারলেও, দুই পা পাদানিতে রেখে, অন্য দুই পা দিয়ে দিব্যি ঠেলে নিয়ে গেল স্কুটার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। (Viral Video)

দেবভূমি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানে একটি ষাঁড়ের স্কুটার চালানোর দৃশ্য ধরা পড়েছে রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরায়। ভিডিওয় দেখা গিয়েছে, রাস্তায় এক মহিলা হেঁটে যাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছে একটি শিশু। রাস্তার দুই পাশে দাঁড় করানো রয়েছে টেম্পো, মোটর সাইকেল। মাঝখান দিয়ে এগিয়ে যায় একটি ই-রিকশা ও যাত্রীসমেত স্কুটার। (Bull Rides Scooter)

ওই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল ষাঁড়টি। আচমকা রাস্তার পাশে সাদা রংয়ের স্কুটারটিকে দেখে পাগলপারা হয়ে ওঠে। সামনের দুই পা সটান স্কুটারের সিটে তুলে দেয়। পিছনের দুই পা থাকে রাস্তায়। ষাঁড়ের কাণ্ড দেখে শিশুটিকে কোলে তুলে নেন ওই মহিলা। তফাতে সরে যান। আর এর পরই রোমহর্ষক ঘটনা ঘটে যায়।

ভিডিওয় দেখা গিয়েছে, স্কুটারে জুত করে নিজেকে বসিয়ে নেয় ষাঁড়টি। এর পর পিছনের দুই পা মাটিতে ঘষে ঠেলা দেয় স্কুটারটিকে। প্রথম কয়েক ফুট টলমল করলেও, বেশ কিছুদূর স্কুটার-সহ পাঁই পাঁই দৌড় লাগায় ষাঁড়টি। এর পর একটি বাড়ির ফটকে স্কুটারটিকে নিয়ে ধাক্কা দেয় সটান।

তবে ধাক্কা খেয়ে বিলকুল চিন্তিত হয়ে পড়েনি ষাঁড়টি। বরং খানিকক্ষণ কাত হয়ে পড়া স্কুটারটিকে নিরীক্ষণ করে। তার পর কিছুই হয়নি এমন ভাব করে দুলকি চালে হেঁটে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘মানুষকে স্কুটার চুরি করে দেখা গিয়েছে বহুবার। কিন্তু ঋষিকেশে এই স্কুটি চুরির ঘটনা একটু ভিন্ন। এখানে গলিতে ঘুরে বেড়ানো নচ্ছার ষাঁড়ের মোটর সাইকেল, স্কুটি চালানোর শখ রয়েছে’। স্কুটারের মালিকের অবস্থা ভেবেও কেউ কেউ দুঃখ প্রকাশ করেন। ইনসিওরেন্স সংস্থাকে তিনি কী যুক্তি দেবেন, ভেবে কূল পাচ্ছেন না অনেকেই।

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget