এক্সপ্লোর

Cat Hijacks Plane: উড়ানের ঠিক আগে বিমান হাইজ্য়াক, দু’দিন ধরে নাকানিচোবানি, শেষে ক্যাটওয়াক করে প্রস্থান বিড়ালের, ভিডিও ভাইরাল

Viral News: গালগল্প বলে মনে হলেও রোমের বিমানবন্দরে দু’দিন ধরে এভাবেই সকলকে নাকানিচোবানি খাওয়াল এক বিড়াল।

নয়াদিল্লি: দিনভর এর ওর বাড়ির ছাদ টপকানোর বালাই নেই। রাতে মাথাগোঁজার জায়গা খোঁজার ঝক্কিও পোহাতে হবে না। আবার খাবারের জোগানও রয়েছে পর্যাপ্ত। তাই বিমানের মধ্যেই নিশ্চিন্তে আশ্রয় নিয়েছিল। উচ্ছেদ করতে এলে তীব্র প্রতিবাদ জানাল মার্জার। দু’দিন ধরে বিমান আটকে রাখল সে। সকলকে নাকের জলে, চোখের জলে ভাসিয়ে, শেষমেশ ‘ক্যাটওয়াক’ করে বেরিয়ে গেল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। (Cat Hijacks Plane)

গালগল্প বলে মনে হলেও রোমের বিমানবন্দরে দু’দিন ধরে এভাবেই সকলকে নাকানিচোবানি খাওয়াল এক বিড়াল। Ryan Air-এর একটি বিমানের রোম থেকে জার্মানি উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের কিছু ক্ষণ আগে সাদা-কালো বিমানটি চোখে পড়ে সকলের। আর তার পর যা ঘটল, তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না, না যাত্রীরা, না বিমানকর্মীরা। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কারণ বিড়াল বিমান ছিনতাই করেছে বলে কোনও কালেই শোনেননি কেউ। (Viral News)

লাল-নীল-হলুদ-সাদা তারের জটলার পিছনে, বিমানের একটি প্যানেলের মধ্যে ঘাপটি মেরে ছিল বিড়ালটি। আয়েশ তরে একটি ইঁদুরের মাথামুণ্ডু চিবিয়ে খাচ্ছিল। তাঁকে টেনে বের করতে গেলে বিপাকে পড়েন বিমানকর্মীরা। যত টেনে বের করতে এগোন তাঁরা, ততই প্যানেলের আরও ভিতরে ঢুকে যায় বিড়ালটি। ওই অবস্থায় বিমান ওড়ানোর ঝুঁকি নেননি কেউ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফলে উড়ান বাতিল করা হয়। 

কিন্তু আসল লড়াই শুরু হয় তার পর। বিড়ালটির নাগাল পেতে পর পর প্যানেল খুলতে শুরু করেন বিমানকর্মীরা। কিন্তু বিমানটি তাঁদের সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করে রীতিমতো। এই এখানে, তো পর মুহূর্তেই অন্যত্র সরে যায়। দু’দিন ধরে খেলা চলে। ধরতে গেলেই পালিয়ে যায়, আর ম্যাও ম্যাও হাঁক পেড়ে কার্যত ব্যঙ্গ করতে থাকে সকলকে। 

এভাবে যে বিড়ালটির নাগাল পাওয়া যাবে না, তা সকলেই বুঝে যান। তাঁরা যখন হাল ছেড়ে দেওয়ার জোগাড়, আড়াল সরিয়ে নিজে থেকেই আবির্ভূত হয় বিড়ালটি। কাউকে কাছে ঘেঁষতে দেয়নি মোটেই। বরং হাবভাব ছিল রানওয়ে কাঁপানো মডেলের মতো। সিঁড়ি বেয়ে একেবারে ক্যাটওয়াক করে নিজেই নেমে আসে নীচে। কোনও দিকে না তাকিয়ে বেরিয়ে যায়। তাতেই শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বাঁচেন সকলে।

বিমানকর্মীরা জানিয়েছেন, বিমানটি কার্যত হাইজ্যাক করে বসেছিল বিড়ালটি। কোথাও যদি কোনও তার কেটে দেয়, বা বিমানের ক্ষতি করে বসে, তাই উড়ানের ঝুঁকি নেননি কেউ। বিড়ালটিকে যেনতেন প্রকারে বের করে আনাই লক্ষ্য হয়ে দাঁড়ায়। কিন্তু তাতে যে দু’দিন কেটে যাবে, বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে থাকবে বিমানটি, তা কেউই আঁচ করতে পারেননি। 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget