এক্সপ্লোর

Viral Video: গলায় ঝুলছে বিষধর, আনমনে খেলছে শিশু, বাধা দেওয়ার পরিবর্তে ভিডিও রেকর্ডিংয়ে ব্যস্ত পরিবার, ভাইরাল ভিডিও

Child Playing with Snake: সম্প্রতি ইনস্টাগ্রামে ওই ভিডিও সামনে আসে।

নয়াদিল্লি: চেয়ারে বসে একরত্তি। আর তার গলায় ঝুলছে সাপ। কখনও সাপের লেজ ধরে টানছে শিশুটি, কখনও আবার তুলে আনছে মুখে কাছে। বাধা দেওয়া তো দূর, বরং সাপের সঙ্গে খেলায় মজে থাকা শিশুটির ভিডিও একনাগাড়ে রেকর্ভিড করতে থাকেন এক ব্যক্তি। সেই ভিডিও সামনে আসতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। শিশুটিকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে ভিডিও রেকর্ডিং করা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। প্রশ্ন উঠছে পরিবারের দায়িত্বজ্ঞান নিয়েও। (Viral Video)

সম্প্রতি ইনস্টাগ্রামে ওই ভিডিও সামনে আসে। ভিডিও-য় দেখা যায়, কাঠের চেয়ারে বসে রয়েছে শিশুটি। তার গলায় ঝুলছে একটি সাপ। বিপদ না বুঝেই সাপটিকে নিয়ে খেলতে থাকে শিশুটি। কখনও মালার মতো গলায় পরে, কখনও আবার কোলে নামিয়ে আনে। কখনও লেজ ধরে টানে, কখনও আবার মুখের কাছে তুলে আনে সাপটিকে। হঠাৎ সাপটি জিভ বের করায় শিশুটি চমকেও যায়। তার পরও সাপটিকে নিয়ে খেলতে দেখা যায়। (Child Playing with Snake)

এই গোটা পর্বে সাপ নিয়ে খেলতে থাকা শিশুটির ভিডিও রেকর্ড করেন এক ব্যক্তি। একটিবারের জন্যও সাপটিকে তাড়াতে, বা শিশুটিকে সরিয়ে আনতে দেখা যায়নি কাউকে। বরং সাপটি যখন চেয়ার থেকে নেমে পিছনের ঘরে ঢুকতে যায় এক যুবক এসে ধরে ফেলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি সামেন আসতেই নিন্দার ঝড় ওঠে। শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। শিশুটির না হয় বিপদ বোঝার বোধ নেই, বাড়ির লোকজন নির্বিকার থাকেন কী করে, প্রশ্ন তোলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vivek Kumar (@vivek_choudhary_snake_saver)

@vivek_Choudhary_Snake_Saver নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কুড়োতে শিশুটিকে কেন বিপদের মুখে ঠেলে দেওয়া হল, প্রশ্ন করেন অনেকেই। একজন লেখেন, 'শিশুদের বিপদে ঠেলে দেওয়ার মতো বেপরোয়া হয়ে ওঠাও ঠিক নয়। শিশুটির যত্ন নিন। সোশ্যাল মিডিয়ায় লাইক কুড়োতে গিয়ে শিশুটির সঙ্গে মারাত্মক কিছু ঘটে যেতে পারে'। আর একজন লেখেন, 'মস্তিষ্কের বিকৃতি ঘটেছে কি? শিশুটিকে কখনও সাপের সঙ্গে খেলতে দেওয়া যায়?'

ভিডিও রেকর্ড করছিলেন যিনি, তাঁর উপরও ক্ষোভ উগরে দেন অনেকে। একজন লেখেন, 'হাতে কী ধরে রয়েছে, তা বোঝার ক্ষমতা নেই শিশুটির। কামড়ে দিলে কী ভয়ঙ্কর পরিণতি হতে পার!' অন্য আর একজন লেখেন, 'এমন বিপজ্জনক ভিডিও বানাবেন না দয়া করে। লাইক ও ভিউ পাওয়ার জন্য শিশুটির জীবন নিয়ে খেলছেন। এখনই বন্ধ করুন এসব। খুব খারাপ পরিণতি হতে পারত'। বহু মানুষ ভিডিওটি দেখেছেন এখনও পর্যন্ত। তবে সমালোচনা সত্ত্বেও ভিডিওটি সরাননি ওই পেজের মালিক।

সেরা শিরোনাম

Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস

ভিডিও

ISF Symbol News: খাম চিহ্ন নিয়ে ISF-র মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও | ABP
CEC Gyanesh Kumar : CEC জ্ঞানেশ কুমার বিতর্কে প্রতিবাদের স্বর জোরাল করছে বিরোধীরা | ABP Ananda
Mahua Moitra News : উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব | ABP
Suvendu Adhikari : 'দিল্লি পুলিশ ও IB-কে বলব ভাল করে নজর রাখুন', Mamata-কে আক্রমণে মুখ্যমন্ত্রী |ABP
BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget