এক্সপ্লোর

Viral Video: 'বাবারা তো এমনই হন- আসল সুপারম্যান', ভাইরাল ভিডিও দেখে আবেগপ্রবণ নেটদুনিয়া

Viral: বাবা সঙ্গে রয়েছে মানে নিশ্চিন্ত সন্তান। তা সে যে বয়সেরই হোক না কেন। বাবারা ম্যাজিক জানেন। সব সামলে নিতে পারেন। সমস্ত পরিস্থিতিতে সন্তানকে আগলে রাখতে পারেন। নিমেষে মেটাতে পারেন সব সমস্যা।

Viral Video: বাবা মানেই একজন সুপার হিরো। বাবারা সব পারেন। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সব সমস্যার সমাধান করতে পারেন একজন বাবা। এমন ধারনা যে একেবারেই ভুল নয়, তারই ঝলক পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ইনস্টাগ্রামে (Instagram) ভাইরাল হয়েছে ওই ভিডিও (Viral Video)। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তিকে তাঁর সন্তানকে স্কুটারের পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছেন। বাচ্চাটি ঘুমে ঢুলে পড়েছে। কোনও কারণে বেজায় ক্লান্ত সে। আর তাই চোখ খুলে রাখতে পারছে না। কিন্তু ঘুমন্ত অবস্থাতেও দিব্যি নির্ভয়ে স্কুটারের পিছনে বসে রয়েছে বাচ্চাটি। কারণ সে জানে সঙ্গে রয়েছে তার বাবা। ছেলে যাতে কোনওভাবেই একটুও বিপদে না পড়ে তার ব্যবস্থা নিয়েছেন বাবাও। এক হাতে চালাচ্ছেন স্কুটার। অন্য হাত পিছনে ঘুরিয়ে ছেলেকে জাপটে ধরে রেখেছেন নিজের সঙ্গে। বাচ্চা ছেলেটি ঘুমের ঘোরে একপাশে কাত হয়ে গিয়েছে। মাথাটাও সামান্য হেলে গিয়েছে। কিন্তু সে নিশ্চিন্তে নিরাপদে ঘুমোতে পেরেছে কারণ তার সঙ্গে রয়েছে তার বাবা। হয়তো ঘুমের ঘোরে বাচ্চা ছেলেটি টেরও পায়নি ভালভাবে যে তার বাবা ঠিক কীভাবে তাকে আগলে রেখেছে। পরে এই ভাইরাল ভিডিও দেখলে নিশ্চিত সে সবটা বুঝতে পারবে। 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABHISHEK THAPA (@abhi37920)

গত ১৪ নভেম্বর ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছিলেন অভিষেক থাপা নামের এক ইউজার। ক্যাপশনে ওই ব্যক্তির উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, 'এই জন্যই ওনাকে বাবা বলা হয়।' আসলে বিশ্বের প্রায় সব বাবারাই তো এইরকমই হন। সমস্ত ঝড়-ঝাপ্টা থেকে আগলে রাখেন সন্তানকে। জীবনের সমস্ত আনন্দটুকু এনে দিতে চান সন্তানের কাছে। সন্তানের হাসিতেই সমস্ত পরিতৃপ্তি হয় বাবাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে যা বাবাকে দেখা গিয়েছে, তিনিও ঠিকই একইরকম। তাঁর জীবনের গল্পটাও একই রকমের। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিওতে ১৩ লক্ষের বেশি লাইক পড়েছে। ৩২ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিওর। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা। নেটিজেনরাও এই ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন। অনেকেই নিজেদের জীবনে বাবাদের নিয়ে বিভিন্ন গল্পও শেয়ার করেছেন কমেন্টে। একবাক্যে সকলেই বলছেন, বাবারা তো এমনই হন, বাবা সঙ্গে আছেন জানলেই সমস্ত স্বস্তি। সবটা সামলে নিতে পারেন ওরা। সত্যিই বাবারা বাস্তবের সুপারম্যান।

আরও পড়ুন- মেজাজই আলাদা! বরের সঙ্গে বাইকে চড়ে বিয়ের আসরে প্রবেশ পোষ্যের, ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget