এক্সপ্লোর

Viral Video: ট্রেন সরতেই চোখ কপালে...

Viral Video: ট্রেন চলে যেতেই রেললাইন থেকে উঠে বসলেন এক মহিলা

কলকাতা: ভিডিওটা এক ঝলক দেখলে বুক কেঁপে উঠতে বাধ্য। ঝড়ের বেগে লাইন দিয়ে যাচ্ছে ট্রেন (Train)। মুহূর্তের মধ্যে ট্রেন চলে যেতেই রেললাইন থেকে উঠে বসলেন এক মহিলা। তারপর ধীরেসুস্থে উঠে দাঁড়ালেন। তখন বোঝা গেল ওই মহিলার (woman) কানে ফোন রয়েছে। কিন্তু এ কি? তিনি যে একদম নির্বিকার। বরং উল্টোপ্রান্তে থাকা ব্যক্তির সঙ্গেই স্বাভাবিক স্বরেই কথা বলছেন। ফোন (Phone) কানে নিয়েই রেল লাইন থেকে উঠে আসছেন। ব্যাস, এটুকুই দেখা গিয়েছে ওই ভিডিওতে (video)। আর তাতেই যেন ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ২১ সেকেন্ডের ওই মিনি ভিডিও ক্লিপ। তবে কোন এলাকায় ঘটনা তা এখনও জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল:
এক আইপিএস (IPS) অফিসার দীপাংশু কাব্রা (Dipanshu Kabra) ১২ এপ্রিল তাঁর টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে ইতিমধ্যে এক লক্ষ ভিউ পেরিয়ে গিয়েছে। ওই পোস্টে দীপাংশু কাব্রা ক্যাপশন লিখেছেন 'ফোন পার গসিপ, জ়াদা জরুরি হয়'। অর্থাৎ ফোনে কথা বলাটা সবেচেয়ে বেশি জরুরি। বেশ কিছু ইউটিউব (Youtube) চ্যানেলও এই ভিডিওটি শেয়ার করেছে। ওই প্ল্যাটফর্মেও ভাইরাল ভিডিওটি।  

 

নির্বিকার মহিলা:
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মালগাড়ি দ্রুতবেগে রেল লাইন (Rail Track) দিয়ে পেরিয়ে যাচ্ছে। কোনও স্টেশনের প্ল্যাটফর্ম (Platform) থেকে ভিডিওটি তোলা হয়েছে। ট্রেন পেরিয়ে যেতেই দেখা গেল মহিলাকে। তিনি এতক্ষণ দুই লাইনের ঠিক মাঝের অংশে চলন্ত ট্রেনের নীচে শুয়ে ছিলেন। ভিডিও দেখে মনে হচ্ছে, উপর দিয়ে ট্রেন যাওয়ার সময়ও তিনি হয়তো কথাই বলে চলেছিলেন ফোনে (Phone)। দর্শকদের যেখানে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, সেখানে কোনওরকম ভয়ের চিহ্ন নেই ওই মহিলার ব্যবহারে। যিনি ভিডিওটি তুলছিলেন তিনি একটি প্রশ্ন করেন, তার উত্তর দিতে গিয়েও একদম স্বাভাবিক ওই মহিলা। যা দেখে চোখ কপালে আপামর নেট জনতার। 

গোটা ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ কড়া শাস্তি দিতে বলেছেন। আবার কারও রসিক মন্তব্য, 'বীর সম্মান দেওয়া হোক ওই মহিলাকে।' 

আরও পড়ুন: প্রজাপতি না মানুষের মুখ ? কী দেখছেন, কী কারণ

 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget